Mamata Banerjee: সোমবারেই কালীঘাটে বড় সিদ্ধান্ত নেবেন মমতা? কে থাকবেন আর কে বাদ যাবেন! জোর জল্পনা তৃণমুলে

Mamata Banerjee: রাত পোহালেই রাজ্যের ছয় কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ (West Bengal By Election 2024)! ফল প্রকাশ হবে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভায়।

আর এহেন ফল প্রকাশের পরেই জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আগামী সোমবার বিকেল চারটের সময় এই বৈঠক হবে। তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

Mamata Banerjee

বৈঠকে থাকবেন তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) , সুব্রত বক্সি-সহ কর্মসমিতির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আরজি কর (RG Kar Hospital) সহ একাধিক ইস্যুতে সরগরম রাজ্য-রাজনীতি। এমনকি সম্প্রতি তৃণমুলের ঘরেই শুরু হয়েছে 'বিদ্রোহ'। প্রবীণ একাধিক নেতা একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে। কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী কিংবা ডেপুটি মুখ্যমন্ত্রী পদে দেখতে চান।

আবার কেয় খোদ পরোক্ষে দলনেত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। যা আরও এক নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন আরও একজন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে, এই ইস্যুতে নেতৃত্বকে কড়া বার্তা তিনি দিতে পারেন। এছাড়াও দলের অন্দরে সংগঠন ক্ষেত্রে বড়সড় রদবদল নিয়ে জোর চর্চা চলছে। সে বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলেই খবর।

গত কয়েকমাস আগেই বেশ কিছু ক্ষেত্রে রদবদলের কথা বলেন ডায়মন্ডহারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই সংক্রান্ত একটি 'রিপোর্ট কার্ড' দলনেত্রীর কাছে জমাও দিয়েছেন। মনে করা হচ্ছে, কর্মসমিতির বৈঠকে এই বিষয়টিতে চূড়ান্ত শিলমোহর পড়তে পারে। আর তা হলে একাধিক প্রভাবশালী নেতার চাকরি যেতে পারে বলেই খবর। এমনকি বহু বিধায়ক-সাংসদকেও নিয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও খবর।

অন্যদিকে সামনেই ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। যা খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকেই শাসকদল আরও একবার বাংলা দখলের জন্য ঝাঁপাতে চাইছে শাসকদল। উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি বিধানসভায় বারবার শাসকদল মুখ থুবড়ে পড়ছে। এই অবস্থায় রণকৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠক। এমনটাই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+