ভোটের মুখে তৃণমূলে ধস, বিজেপিতে যোগ দিয়েই মোদীর সভা ভরাতে ব্রিগেডে কর্মীরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত ব্রিগেড সমাবেশের আগে সাফল্য পেল বিজেপি। তৃণমূল কংগ্রেস ভেঙে বিজেপিতে শক্তিবৃদ্ধি হল বারুইপুরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত ব্রিগেড সমাবেশের আগে সাফল্য পেল বিজেপি। তৃণমূল কংগ্রেস ভেঙে বিজেপিতে শক্তিবৃদ্ধি হল বারুইপুরে। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার হাত ধরে ৬০ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। এই দলে রয়েছে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানও।

বুধবার সকালেই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শিলিগুড়িতে প্রথম সভা করবেন। তারপর দ্বিতীয় সভা ব্রিগেডে। সেই ব্রিগেডের সমাবেশে হাজিন থাকতে চান সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ৬০ কর্মী। বিশেষ তাৎপর্যপূর্ণ যে, তৃণমূল ছাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে দলত্যাগীরা ব্রিগেডে উপস্থিত থাকতে চান মোদীর সভায়।
বারুইপুরের পূর্ব বিধানসভায় বেগমপাড়ার বাসিন্দা ওই ৬০ তৃণমূলত্যাগী সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা দিয়ে বিজেপিতে স্বাগত জানান সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিদায়ী সাংসদ অনুপম হাজরা।
উল্লেখ্য, তিনি ২০১৪ সালে বোলপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। তিনিও দল ছেড়েছেন। এবার তাঁর হতে ধরে তৃণমূল ছেড়ে বিজেপির ব্রিগেডে যাচ্ছেন কর্মীরা। অনুপমের আশা আরও অনেকে আসবেন এইসব তৃণমূলত্যাগী সদস্যদের হাত ধরে।












Click it and Unblock the Notifications