ভোটের আগেই মস্ত ধাক্কা! পাখির চোখ বালুরঘাটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বাংলা এবার পাখির চোখ বিজেপির। সেই নিরিখে বাংলায় উত্তরোত্তর শক্তিবৃদ্ধি করছে বিজেপি। লোকসভা ভোটের আগে শতাধিক কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।
বাংলা এবার পাখির চোখ বিজেপির। সেই নিরিখে বাংলায় উত্তরোত্তর শক্তিবৃদ্ধি করছে বিজেপি। লোকসভা ভোটের আগে শতাধিক কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। বালুরঘাটে মোদীর সভার আগে এই দলবদলে উৎসাহিত বিজেপি নেতৃত্ব। একইভাবে নিচুস্তরে এই দলবদলে চিন্তার ভাঁজ তৃণমূলের কপালে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ভোটের আগে বিজেপিতে
ইতিমধ্যেই লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় দুটি কেন্দ্রে ভোট হয়েছে। আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট তিন কেন্দ্র। তৃতীয় দফায় ভোট হবে বালুরঘাটে। তার আগে এই কেন্দ্রে তৃণমূল ও কংগ্রেস-সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নেতা-কর্মীরা।

তৃণমূল ছেড়ে বিজেপিতে
বিজেপির দাবি, রবিবার ও সোমবার দফায় দফায় শতাধিক নেতাকর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে পাখির চোখ করেই দলের শক্তি বাড়িয়ে চলেছে বিজেপি নেতৃত্ব। দলবদলে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।

৩০টি পরিবার বিজেপিতে
এর আগে শনিবার রাতেও বালুরঘাটে তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে ৩০টি পরিবার বিজেপিতে যোগ দেয়। এর ফলে বালুরঘাটের চকভৃগু এলাকাতে শক্তি বাড়ে বিজেপির। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল স্তরে ফাঁকা হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ২৩ মে ফলাফল প্রকাশেরও পরই তৃণমূল টের পাবে, কী ক্ষতি হয়েছে।

জয়ের কড়ির সন্ধানে
মোট কথা বিজেপি সার ভেবেছে, তৃণমূল কংগ্রেসকে ভেঙেই তারা জয়ের কড়ি জোগাড় করবে। সেই লক্ষ্য নিয়েই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট করা হচ্ছে। তাদের গেরুয়া শিবিরে ভিড়িয়ে শক্তি বাড়ানো হচ্ছে। একেবারে অঙ্ক কষে তারা এগোচ্ছে এবং গতবারের নির্বাচনের ভোট ফারাক মিটিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে।












Click it and Unblock the Notifications