তৃণমূলে ভাঙন ধরালেন অর্জুন, লোকসভার মুখে দলে দলে বিজেপিতে যোগ দিলেন কর্মীরা
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর যোগদানে বারাকপুর কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। পদ্মশিবিরে যোগ দিয়েই তিনি ভাটপাড়া পুরসভা ভাঙার বার্তা দিয়েছিলেন।
সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর যোগদানে বারাকপুর কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। পদ্মশিবিরে যোগ দিয়েই তিনি ভাটপাড়া পুরসভা ভাঙার বার্তা দিয়েছিলেন। তৃণমূল পাল্টা চালে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, অর্জুনের দলবদল বারাকপুরে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর জায়গা করে দিল।

তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি
অর্জুনের যোগদানের পর ভাটপাড়া, শ্যামনগর, নৈহাটির বিস্তীর্ণ এলাকায় তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি। বুধবার অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শ-পাঁচেক তৃণমূল কর্মী। মূলত তাঁরা অর্জুন অনুগামী বলে পরিচিত ছিলেন। তাঁরাই নাম লেখালেন বিজেপিতে।

বিজেপি শক্তিশালী হয়ে উঠছে
মোট কথা, অর্জুনের হাত ধরে বারাকপুরে বিস্তীর্ণ এলাকায় যে বিজেপি শক্তিশালী হয়ে উঠছে, তৃণমূলকে চ্যালেঞ্জ করার জায়গায় চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য। এদিন নৈহাটির মামুদপুর ও আমডাঙা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে কর্মীরা। দল পরিবর্তন করে তাঁরা জানিয়েছেন, তৃণমূলে যোগ্য মর্যাদা পাচ্ছিলেন না বলেই এই দলবদলের সিদ্ধান্ত।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে সক্ষম না হলেও, নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। এই কেন্দ্রে অর্জুন সিং প্রার্থী হচ্ছেন ধরে নিয়েই প্রচার চলছে। নির্বাচনী জনসভায় সম্ভাব্য প্রার্থীর হাত ধরেই বিজেপিতে নাম লেখালেন তৃণমূলকর্মী-সমর্থকরা।

কাউন্সিলর ভাঙিয়ে নেওয়ার পাল্টা
উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েই অর্জুন বলেছিলেন অন্তত ২২ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন। যদিও তাঁর পর বিধানসভা এসে ২১ জন কাউন্সিলর অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করে যান। আরও অনেকে অর্জুনের বিরুদ্ধে প্রস্তাবে সই করবেন বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরই পাল্টা ঝটকায় তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান করালেন অর্জুন সিং।












Click it and Unblock the Notifications