প্রার্থী বাছাই ঘিরে অসন্তোষ, রাস্তা অবরোধ, ভোট বয়কটের হুমকি তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের!

কলকাতা, ৯ মার্চ : হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন ২০১৬-র নির্ঘন্ট বেজে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দলের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। ৮ মার্চ নারী দিবসকে উপলক্ষ করে প্রচারেও নেমে পড়েছেন।

কিন্তু এরই মাঝে তৃণমূলের অন্তর্দ্বন্ধ আরও প্রবলভাবে প্রকাশ্যে চলে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ ধরা পড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই।[নির্বাচন ২০১৬: প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, কামারহাটিতে লড়ছেন মদন মিত্র, কালিম্পং থেকে হরকা]

প্রার্থী বাছাই ঘিরে অসন্তোষ, রাস্তা অবরোধ, ভোট বয়কটের হুমকি তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের!

কোথাও রাস্তা ঘেরাও করে অবরোধ। তো কোথায় আবার প্ল্যাকার্ড-স্লোগানে বিরোধিতা। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার সময়ই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, প্রার্থী নির্বাচন হয়ে গিয়েছে। যাকে যে আসন দেওয়া হয়েছে তাকে তা মেনে নিতে হবে। ব্যক্তিগত স্বার্থ পাত্তা পাবে না দলে। কয়েকজনকে নির্বাচনের টিকিট দেওয়া যায়নি।

কিন্তু মমতার বার্তাতেও চিড়ে গলছে না। প্রত্যেকবারের মতো এবছরও তারকা প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কেন বাইরের লোক এনে এলাকার নেতাদের বঞ্চিত করা হচ্ছে তা নিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ।

তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষ

তৃণমূল শিবির সবচেয়ে বেশি অসন্তোষ প্রাক্তন দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা তথা ৭ বারের বিধায়ক রেজ্জাক মোল্লাকে নিয়ে। ভোটে দাঁড়াবেন বলেই তৃণমূলে যোগ দিয়েছেন রেজ্জাক। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে রেজ্জাককে।

আর তৃণমূলের টিকিটে রেজ্জাক মোল্লার ভোটে দাঁড়ানো কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। রেজ্জাকের কুশপুতুল জ্বালানো হচ্ছে। স্লোগান উঠছে "খুনী রেজ্জাক, হার্মাদ রেজ্জাক"।

সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ফের নির্বাচনের টিকিট দেওয়া ঘিরে অসন্তোষ রয়েছে সিঙ্গুরের তৃণমূল নেতাদের মধ্যেই। এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে দলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছেন মাস্টারমশাই। তা সত্ত্বেও তাঁকে কেন আবার ভোটে দাঁড় করানো হল তা নিয়েই বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের মধ্যে।

বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিমান বসুর

আবার বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক গদাধর হাজরাকে দ্বিতীয়বার নির্বাচনের টিকিট দেওয়ায় হাজরা বিরোধী তৃণমূল গোষ্ঠী কাজল শেখের দলের সঙ্গে সংঘাত চরমে পৌঁছিয়েছে।

এদিকে আবার বাঁকুড়ার বড়জোড়ার বিদায়ী বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়ের জায়গায় তারকা প্রার্থী অভিনেতা সোহমকে আনায় অভিমানে কাত আশুতোষ বাবু ও তাঁর সমর্থকরা। তবে সেভাবে প্রতিবাদের পথে নামেননি তারা।

এছাড়াও কেশিয়াড়িতে প্রার্তী পরেশ মুর্মুকে দাঁড় করানো নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ, মুর্শিদাবাদের গোকুলপুর, দেগঙ্গা, কান্দি, কোচবিহারের শীতলকুচি প্রভৃতি বিধানসভা কেন্দ্রগুলিতে।

গোষ্ঠী লড়াই

প্রার্থী নিয়ে অসন্তোষের পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধও অব্যাহত। মঙ্গলবার মুর্শিদাবাদের ভারতপুরে বোমা ফেটে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মিনার শেখ ও বসির শেখ। এই ঘটনায় আরও একজন আহত হন, তাঁর নাম আজাদ শেথ। কান্দি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি।

বোমা বাধার সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি বড় ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই। তৃণমূল নেতা তাহের শেখ এবং তৃণমূল নেতা কাশিম শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় একজন মহিলা আহত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+