শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে আক্রান্ত তৃণমূল কর্মীরা
রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা ছিল শুভেন্দু অধিকারীর। অভিযোগ সেই সভায় আসার পথে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা হামলা চালায়।
রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা ছিল শুভেন্দু অধিকারীর। অভিযোগ সেই সভায় আসার পথে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা হামলা চালায়। বেশ কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার কথা জানার পরেই সভা মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ভয় দেখাতেই বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। য়াঁরা এই হিংসার রাজনীতি চালাচ্ছেন তাঁরা মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগেও পশ্চিম মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে আক্রান্ত হয়েিছলেন বিজেপি কর্মী সমর্থকরা। তখনও বিজেপি অভিযোগ অস্বীকার করেছিল। শুভেন্দুর অভিযোগ বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার রাজনীতি তৈরি করছে। আর দোষ চাপাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর। দায়ী করছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। বিধানসভা ভোটে মানুষ এর জবাব দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।












Click it and Unblock the Notifications