ধর্ষণকারীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অভিযুক্ত তৃণমূল

পাড়ুই, কলকাতার পর এ বার কোচবিহার জেলাতেও আক্রান্ত হল পুলিশ। এক ধর্ষণকারীকে ধরতে গিয়ে নিৃগৃহীত হয়ে শেষ পর্যন্ত তাদের খালি হাতে ফিরতে হল। আর গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
স্থানীয় সূত্রে খবর, কোচবিহারের শীতলকুচিতে প্রকাশ বর্মন নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে পুলিশ মঙ্গলবার তাঁকে গ্রেফতার করতে যায়। কিন্তু তৃণমূলের কর্মীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশকর্মীদের ধাক্কা দেওয়া হয়। এমনকী চড় মারা হয় বলেও অভিযোগ। ঢিল মেরে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। অভিযুক্তকে আগলে রেখে চলে পুলিশের বিরুদ্ধে স্লোগান। হাওয়া খারাপ বুঝে প্রাণের দায়ে শেষ পর্যন্ত ফিরতে হয় পুলিশকে।












Click it and Unblock the Notifications