ব্যারাকপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ! প্রহৃতদের পাশে অর্জুন সিং
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ব্যারাকপুরে কেন্দ্রের সিউলি তেলিনিপাড়ার।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ব্যারাকপুরে কেন্দ্রের সিউলি তেলিনিপাড়ার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হচ্ছে না। তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন।

ব্যারাকপুর সিউলি তেলিনিপাড়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহ্স্পতিবার রাতে দেবপুকুরে বিজেপির পার্টি অফিসের পাশে তৃণমূলের একটি কর্মী সভা হয়। তার আগেই বিজেপির পার্টি অফিসে বসে ছিল কয়েকজন কর্মী তাদের বাইরে বের করে রাস্তায় ফেলে পেটায় তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপির পার্টি অফিসের পতাকা খুলে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির প্রার্থী অর্জুন সিং। টিটাগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অর্জুন সিং-এর দাবি, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। অর্জুন সিং বিজেপি পার্টি অফিসে থাকাকালীন পাশে বক্তৃতা দিতে আসেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ ঘটনায় তৃণমূল যুক্ত নয়। বাইরে দুষ্কৃতীরা এ ঘটনা ঘটিয়েছে, দাবি করেছেন দীনেশ ত্রিবেদী।












Click it and Unblock the Notifications