বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, বাড়ি ঘেরাও তৃণমূল কর্মীদের
বিধায়ক কাটমানির দালাল"এই অভিযোগ এনে তৃণমুলের দলেরই কর্মিরা বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।ময়নাগুড়িতে তৃণমুলের বিধায়কের বাড়ির সামনে দলেরই কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল
বিধায়ক কাটমানির দালাল"এই অভিযোগ এনে তৃণমুলের দলেরই কর্মীরা বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।ময়নাগুড়িতে তৃণমুলের বিধায়কের বাড়ির সামনে দলেরই কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

বিধায়ক অনন্তদেব অধিকারি অভিযোগ করেন নতুন জেলা সভাপতি আসার পরেই পুরনো কমিটির তেমন কাউকেই দলে সে ভাবে গুরুত্ব দেয়নি। তাই ময়নাগুড়ি ব্লক সভাপতি থেকে শুরু করে প্রথম সারির নেতারা আজ ব্যাকফুটে।ফলে সেই তালিকায় রয়েছেন বিধায়কও ফলে তিনি বলেন নতুন সভাপতি আসার পরেই এমন অবস্থা হয়েছে। বিধায়ক বলেন আমার বিরুদ্ধে যে কাটমানির অভিযোগ আনা হয়েছে তা প্রমান করুক।যেখানে বলার সেখানেই বলব এই বিষয়ে। দলের সম্মান পাচ্ছেন না ময়নাগুড়ির বিধায়ক এমন অভিযোগ এনেছিলেন তারপরেই আজ দলের কর্মিরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়।












Click it and Unblock the Notifications