শুভেন্দুর নিষ্ক্রিয়তার জন্য দায়ী প্রশান্ত কিশোর! তৃণমূলের অস্বস্তি বাড়ালেন কর্মীরাই

শুভেন্দুর নিষ্ক্রিয়তার জন্য দায়ী প্রশান্ত কিশোর! তৃণমূলের অস্বস্তি বাড়ালেন কর্মীরাই

প্রশান্ত কিশোর ২০২১ নির্বাচনের দায়িত্বে আসার পর তৃণমূলে বিভাজন রেখা আরও বেড়েছে। তৃণমূলের অন্দরেই বইছে চোরাস্রোত। তৃণমূল কংগ্রেসে প্রশান্ত কিশোরকে নিয়ে অসন্তুষ্ট প্রথম সারির অনেক নেতা-নেত্রীই। তার ফলে নিচুতলার নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ২০২১ নির্বাচনের আগে এই অসন্তোষই বুমেরাং হতে পারে!

প্রশান্ত কিশোরকে নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ

প্রশান্ত কিশোরকে নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ

প্রায় প্রতি জেলায় জেলায় এই অসন্তোষের ছবি প্রকট হয়েছে বা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের রদবলের পর আদি তৃণমূল নেতারা নতুন কমিটি থেকে বাদ পড়ায়, বিভাজন আরও বাড়ছে। প্রশান্ত কিশোরের পরামর্শেই তৃণমূলে আদি নেতাদের ঘাড়ে কোপ পড়ছে বলে ধারণা অনেকের। তাই প্রশান্ত কিশোরকে নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে।

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আওয়াজ উঠছে তৃণমূলে

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আওয়াজ উঠছে তৃণমূলে

ইতিমধ্যে তার বহিঃপ্রকাশও ঘটছে কিছু কিছু জায়গায়। সবথেকে বেশি অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুধু পূর্ব মেদিনীপুর বা জঙ্গলমহলের শুভেন্দু অনুগামীরা নন, অধীর-গড়ের শুভেন্দু ঘনিষ্ঠরাও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অবিলম্বে শুভেন্দুকে সক্রিয় করার দাবি তুলেছেন তাঁরা।

রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর সমর্থনে স্লোগান

রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর সমর্থনে স্লোগান

এখন অবশ্য শুধু দাবি বা আওয়াজ তুলেই ক্ষান্ত নেই শুভেন্দু অনুগামীরা, তাঁরা নেমে পড়েছেন ময়দানে। রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর সমর্থনে মিছিল করছেন কর্মী-সমর্থকরা। স্লোগান তুলছেন শুভেন্দুর সমর্থনে। সেই মিছিল থেকেই প্রশান্ত কিশোর, সৌমিক হোসেনদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এর কুফল কিন্তু ২০২১-এর ভোটে পড়তে বাধ্য।

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পোস্টার পড়েছে জেলায় জেলায়

প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পোস্টার পড়েছে জেলায় জেলায়

আবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পোস্টার পড়েছে বহু ক্ষেত্রে। এসব করছেন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা। প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনে তৃণমূলে এসব চলছে বলে তাঁদের অভিযোগ। আর প্রশান্ত কিশোরের টিমের ছেলেদের কীর্তিকলাপ নিয়েও তাঁরা প্রশ্ন তুলছেন। তাঁদের দাবি, প্রশান্ত কিশোর আসার ফলে তৃণমূলে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে।

শুভেন্দু অধিকারীকে নিস্ক্রিয় করে ভালো ফল অসম্ভব

শুভেন্দু অধিকারীকে নিস্ক্রিয় করে ভালো ফল অসম্ভব

তাঁরা বলেন, শুভেন্দু অধিকারীর মতো নেতারা যদি দলে ব্রাত্য হয়ে থাকেন, তবে সেই দলের পক্ষে ভালো ফল করা অসম্ভব। অথচ শুভেন্দু অধিকারীদের মতো নেতাকে দিনের পর দিন নিস্ক্রিয় করে রাখা হচ্ছে। কোনও বিশেষ স্বার্থে এসব করা হচ্ছে। এতে যে দলের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে, তা দেখছেন তৃণমূল সুপ্রিমোও।

তৃণমূলে ঘোর কোন্দল, বুমেরাং হতে পারে ২০২১-এ

তৃণমূলে ঘোর কোন্দল, বুমেরাং হতে পারে ২০২১-এ

অভিযোগ, প্রশান্ত কিশোর দলের মধ্যে কোন্দল বন্ধ করার বার্তা দিচ্ছেন। আবার সমস্ত গোষ্ঠীর নেতাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামার কথা বলছেন। একই কথা বলছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু কেউই দলের কোন্দল রোখার প্রকৃত চেষ্টা করছেন না। তা বুমেরাং হতে পারে ২০২১-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+