শুভেন্দু জিততে কারচুপি করেছেন,পুণর্গণনার দাবিতে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা, পথ অবরোধ, বিক্ষোভ তৃণমূলের

শুভেন্দু জিততে কারচুপি করেছেন,পুণর্গণনার দাবিতে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা, পথ অবরোধ, বিক্ষোভ তৃণমূলের

নন্দীগ্রামে শুভেন্দুর জয় কিছুতেই মেনে নিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে দলীয় কর্মী সমর্থকরা। নন্দীগ্রামের মঞ্জুশ্রী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। হলদিয়াতেও একাধিক জায়গায় পথ অবরোধ চলছে। নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল রাতেই নন্দীগ্রামে পুনর্গণননার দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে।

নন্দীগ্রামে প্রেস্টজ ফাইট

নন্দীগ্রামে প্রেস্টজ ফাইট

নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হেসেছেন শুভেন্দু অধিকারী। বেশ রাত পর্যন্ত গণনার পর শুভেন্দু অধিকারীকেই জয়ী হিসেবে ঘোষণা করে কমিশন। কিন্তু এই রায় কিছুতেই মেনেনিতে রাজি হয়নি তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে ভোটে জিততে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের গণনায় কারচুপি করিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

 উত্তেজনা নন্দীগ্রামে

উত্তেজনা নন্দীগ্রামে

গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। শুভেন্দুর জয় মেনেনিতে চাইছেন না সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে গতকালই হলদিয়ায় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নন্দীগ্রামে সকাল থেকেই একাধিক জায়গায় অবরোধ করে বিক্ষোভ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে গণনায় কারচুপি হয়েছে। নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছেন তাঁরা । হলদিয়াতেও অবরোধ বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

 কমিশনে তৃণমূল

কমিশনে তৃণমূল

গতকাল রাতেই নির্বাচন কমিশনে গিয়ে নন্দীগ্রাম কেন্দ্রের পুনর্গণনার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, েডরেক ওব্রায়েন গিেয়ছিলেন কমিশনে । সেখানে গিয়ে তাঁরা নন্দীগ্রাম কেন্দ্রের পুনর্গণনার দাবি জানিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই দাবি খারিজ করে দিয়েছে কমিশন। নন্দীগ্রামে আর গণনা হবে না বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

 মমতার অভিযোগ

মমতার অভিযোগ

বাংলা জয় হলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হাওয়া মেনে নিতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেত্রীও। তিনি গতকালই অভিযোগ করেন নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। তারপরেই তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+