ভোটের আগের রাতে হিংসা, কেশপুরে মৃত্যু তৃণমূল কর্মীর, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
দ্বিতীয় দফার ভোট শুরুর আগে রক্ত ঝড়ল কেশপুরে (keshpur)। দাদপুরে তৃণমূল (trinamool congress) কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি। যদিও বিজেপির তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। বাড়ি থে
দ্বিতীয় দফার ভোট শুরুর আগে রক্ত ঝড়ল কেশপুরে (keshpur)। দাদপুরে তৃণমূল (trinamool congress) কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি। যদিও বিজেপির তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তৃণমূল কর্মী উত্তম দলুইকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূলের অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং মৃত তৃণমূল নেতৃত্বের বাড়ির লোকের অভিযোগ, রাতে খাওয়া-দাওয়ার পরে ঘরেই ছিলেন ওই কর্মী। ১৮ থেকে কুড়ি জন এসে নাম ধরে ডাকে। বাড়ি থেকে বেরোলে কিছুটা দূরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয় বাসিন্দা এবং বাড়ির লোক তাঁকে কেশপুরের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

তৃণমূল প্রার্থীর অভিযোগ
কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহার অভিযোগ, এলাকায় মিঠুন চক্রবর্তী রোড শো-এর পর থেকে হামলা শুরু করেছে বিজেপি। স্থানীয় পুলিশ এবং কমিশনকে অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশন।

বিজেপির দাবি
বিজেপির তরফ থেকে তৃণমূলের অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তারা বলছে তৃণমূল কর্মীর বাড়িতে বুথ লুটের ষড়যন্ত্র চলছিল। স্থানীয় মানুষরা তা জানতে পেরে সেখানে যান। জনরোষেই এই মৃত্যু বলে দাবি করে হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে।

নন্দীগ্রামে বাইক বাহিনীর দাপট
অন্যদিকে নন্দীগ্রামে ভোটের দিন সকাল থেকে বাইক বাহিনীর দাপট শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications