কাঁথিতে তৃণমূল কর্মীদের দেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
কাঁথিতে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু। মৃত ওই কর্মীর নাম সুধাকর মাইতি।
কাঁথিতে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু। মৃত ওই কর্মীর নাম সুধাকর মাইতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে পরিবারের এক সদস্যকে দেখতে মোটর বাইকে কাঁথি হাসপাতালে যাচ্ছিলেন। অনেকক্ষণ ফোনে কোনও সাড়া পাননি তাঁরা। এরপর একব্যক্তি জানান, তাঁকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে কাঁথি হাসপাতালে গেলে মৃত অবস্থায় পাওয়া যায় সুধাকর মাইতিকে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছর ৫৫-র সুধাকর মাইতি আগে সিপিএম করতেন। এবার তিনি তৃণমূলের হয়ে কাজ শুরু করেন। রাত বারোটা নাগাদ কাঁথি হাসপাতালে
ভর্তি পরিবারের এক সদস্যকে দেখতে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরোন। বারবার তাঁকে ফোন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। ওই কর্মীর ছেলে জানিয়েছেন, সুধাকর মাইতিকে কমপক্ষে ৫০ বার ফোন করা হয়েছিল। পরে রাত দুটো নাগাদ এক ব্যক্তি ফোন তুলে জানান, পথ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তাঁকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুধাকর মাইতির মাথার পিছনে আঘাত রয়েছে। সেটা রড কিংবা কোনও ভারি বস্তুর আঘাত হতে পারে। দেহের আর কোথাও কোনও আঘাত
নেই বলে জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications