পঞ্চায়েত ভোটে প্রচারে বেরোলে নাক কেটে নিচ্ছে যারা

বুধবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা এলাকায়অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হাতে খুন হলেন প্রাক্তন কংগ্রেস ও পিডিপি নেতা গুলাম নবি প্যাটেল।

সোনার কেল্লা গল্পে ফেলুদা লালমোহন বাবুকে জানিয়েছিল আরাবল্লির ডাকাতরা মানুষের গলা কাটে না, নাক কেটে ছেড়ে দেয়। এবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে প্রায় একইরকম ঘটনা ঘটলো। নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে তৃণমূলকর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠলো কংগ্রেসকর্মীদের বিরুদ্ধে। মালদহের ইংরেজবাজার থানার কোতোয়ালি এলাকার ঘটনা।

পঞ্চায়েত ভোটে প্রচারে বেরোলে নাক কেটে নিচ্ছে যারা

পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই মনোনয়ন ঘিরে ধারাবাহিক অশান্তি চলছে। মারধর, গুলি, বোমাবাজি, রক্তপাত এমনকি সাংবাদিক অপহরণ - গত কয়েকদিনে এসবই দেখা হয়ে গিয়েছে। কিন্তু ভোট প্রচারের খেসারত নাক হারিয়ে দিতে হবে, এ বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।

বুধবার রাতে প্রচার সেড়ে বাড়ি ফিরছিলেন নিমাসরাইয়ের বাসিন্দা, তৃণমূলকর্মী রাজীব শেখ। রাস্তায় তাঁর পথ আটকান সেন্টু শেখ ও আনোয়ার শেখ। সম্পর্কে সেন্টু রাজীবের মাসতুতো ভাই। এলাকায় সেন্টু ও আনোয়ার দুজনেই কংগ্রেসকর্মী হিসেবেই পরিচিত। অভিযোগ রাজীবকে তাঁরা তৃণমূলের হয়ে প্রচার না করার জন্য চাপ দেন। রাজীব তাতে রাজি না হলে দুপক্ষের বচসা

বাঁধে। তীব্প তর্কাতর্কির মধ্যেই আচমকা সেন্টু তাঁর নাক কামড়ে ছিঁড়ে দেন বলে অভিযোগ করেছেন রাজীব। রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা রাজীবকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন।
স্বভাবতই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। তাদের ইঙ্গিত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। ঘটনার পর থেকেই সেন্টু ও আনোয়ার পলাতক। পুলিশ জানিয়েছে তাদের খোঁজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+