ভোটের আগেই উত্তপ্ত ঝাড়গ্রাম, তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তৎপর হল কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই উত্তপ্ত ঝাড়গ্রাম, তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তৎপর হল কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগে উত্তপ্ত ঝাড়গ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার গভীর রাতে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে জানান। বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় উত্তেজনা থাকায় তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

গতকাল রাতে ঝাড়গ্রামের নিতুরা বাজার এলাকায়দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুর্গা সোরেন নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। তারপরেই উত্তেজনা বাড়তে শুরু করে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা খুন করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্য একজন তৃণমূল কংগ্রেেসর এবং একজন বিজেপির সমর্থক বলে জানা গিয়েছে।
কীভাবে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে তা জানতে আজ ময়নাতদন্ত হচ্ছে। কারণ মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিজেপির দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন দুর্গা সোরেন। প্রথম দফাতেই ভোট ঝাড়গ্রামে। তার আগে দফায় দফায় প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দফায়দফায় ভোটের প্রচার সেরেছেন। ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে রয়েছে ভোটের অঙ্কে কাজেই শাসক দলের কর্মীর খুন হওয়ার ঘটনায় নতুন অশান্তির আঁচ করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications