পূর্ব মেদিনীপুরর ভগবানপুর থানা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বিশ্বজিৎ বাগ, ৩০, নামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে
বিজেপির লোকজন খুন করে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।
ভগবানপুর থানার পশ্চিমবার এলাকায় একটি ইটভাটার কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মোহাড় এলাকা থেকে এক ভাইকে নিয়ে তার বাড়ি নিমকবার ফিরছিলেন বিশ্বজিৎ। সেই সময় পশ্চিমবারে কয়েক জন তাকে ঘিরে ধরে এবং সঙ্গে থাকা ভাই তাদের বাধা দিতে গেলে মারধর করে বিশ্বজিৎ বাগ কে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। রাতে রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ কে একটি ইটভাটার সামনে পাওয়া যায়। তার পরিবারের অভিযোগ, বিজেপির লোকেরা খুন করে বিশ্বজিৎকে ।
এলাকার তৃণমূল কংগ্রেস নেতা মদন পাত্র বলেছেন, টা রাজনৈতিক কারণে খুন ও বিজেপির লোকজন খুন করেছে। যদিও বিজেপির দাবি নিজের দলের রেষারেষির কারণে খুন হয়েছে বিশ্বজিৎ। এর সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই।