ভাটপাড়ার পর এবার গলসি! হামলায় মৃত তৃণমূল কর্মী, এলাকায় উত্তেজনা
রাতে বাড়ি ফেরার সময় হামলা। পূর্ব বর্ধমানের গলসিতে খুন তৃণমূল কর্মী জয়দেব রায়।
রাতে বাড়ি ফেরার সময় হামলা। পূর্ব বর্ধমানের গলসিতে খুন তৃণমূল কর্মী জয়দেব রায়। খুনের ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। যদিও বিজেপির পাল্টা দাবি, অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন তৃণমূলের ওই কর্মী।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার রাতে খানা জংশনে নেমে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী জয়দেব রায়। রাস্তায় লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চিৎকার শুনে রাস্তার পাশেই নাঠে বসে থাকা অন্যরা জয়দেবকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ওপরও ইট বৃষ্টি করা হয়। লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় জয়দেব রায়-সহ চারজনকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলে জয়দেবের মৃত্যু হয়। তৃণমূলের তরফে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ দলীয় অন্তর্দ্বন্দ্বেই এই হামলা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications