গভীর রাতে বারুইপুরে শ্যুটআউট! তৃণমূল কর্মী খুনের পিছনে 'অন্যকারণ', প্রতিবাদে রেল অবরোধ
গভীর রাতে বারুইপুরে শ্যুটআউট। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী নিজামুদ্দিন মণ্ডলের।
গভীর রাতে বারুইপুরে শ্যুটআউট। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী নিজামুদ্দিন মণ্ডলের। এলাকা দখলকে কেন্দ্র করেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। যদিও এসম্পর্কে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সকালে খুনের প্রতিবাদে মল্লিকপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়।

রাত দেড়টা। সূত্রের খবর অনুযায়ী ফোন আসায় বাড়ি থেকে বেরিয়েছিলেন বারুইপুরের তৃণমূল কর্মী নিজামুদ্দিন মণ্ডল। সেখানে সেই সময় ছিলেন আলতাফ নামে ওপর এক তৃণমূল কর্মী। দুজনের মধ্যে তর্কাতর্কির পর সেই আলতাফই নিজামুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিজামুদ্দিনের। অভিযোগের ভিত্তিতে আলতাফের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান এলাকা দখলকে কেন্দ্র করেই গুলিতে মৃত্যু। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন বারুইপুর থানায় বিক্ষোভ শুরু হয়। মল্লিকপুর স্টেশনে রেল অবরোধও করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।












Click it and Unblock the Notifications