হাথরাসের ঘটনার প্রতিবাদ! রাজপথে মশাল মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের
হাথরাসের ঘটনার প্রতিবাদ! রাজপথে মশাল মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের
উত্তরপ্রদেশের হাথরাসের দলিত মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে মহানগরীর রাজপথে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেসের মহিলা - মোর্চার - নেত্রী কর্মী সমর্থকরা।

কপালে কালো বাঁধন, মুখে কালো মাক্স ও হাতে মশাল নিয়ে এদিন নন্দন পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মশাল মিছিল করেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য মহিলা নেত্রীরা।
তৃণমূলের মহিলা মোর্চার ধিক্কার মিছিলে একটাই স্লোগান উত্তরপ্রদেশের মতো ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এখানে যেন উত্তরপ্রদেশের মতো ভয়ানক পরিস্থিতির না হয়।
উপস্থিত নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, উত্তেজনা তৈরি করা ছাড়া বিজেপির আর কোনো ভূমিকা নেই। তারা খালি উত্তেজনা তৈরি করে। আর চূড়ান্ত পর্যায়ের থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বের থেকে তারা এই উত্তেজনা তৈরি করার মত পাচ্ছে।
নবান্ন অভিযান নিয়ে শশী পাঁজা জানান, উন্নয়ন করার কোনো লক্ষ্য বিজেপির নেই। একমাত্র তৃণমূল উন্নয়ন করতে চাইছে তাই তারা প্রতিহত করতে নবান্ন অভিযান করছে উন্নয়ন। যেতে নবান্ন থেকে উন্নয়ন করা না যায়। তবে তা প্রতিরোধ করবো আমরাই কারণ স্বাভাবিক দিনে এই নগন্য অভিযানে মানুষের ক্ষতি হবে আর মানুষের ক্ষতি হতে আমরা দেব না।












Click it and Unblock the Notifications