মহিলা তৃণমূলকর্মী প্রহৃত, সল্টলেকের ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে, চাঞ্চল্য
মহিলা তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল সল্টলেকের দত্তাবাদ এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির এক বিজেপি কর্মীর দিকে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম সতীশ ঝা।
মহিলা তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল সল্টলেকের দত্তাবাদ এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির এক বিজেপি কর্মীর দিকে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম সতীশ ঝা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বারবার এলাকায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পুলিশকে জানালেও পুলিশ নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ।

এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী মিনতি পাত্রের অভিযোগ, এদিন সন্ধ্যায় এলাকার বাসিন্দা সতীশ ও তার স্ত্রীর মধ্যে গন্ডগোল বাধে। সেইসময় সতীশ তার স্ত্রীকে মারধর করছিল। তা দেখে প্রতিবাদ করেন তিনি। তখনই তাঁর উপর চড়াও হয় একদল। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে।
এই ঘটনায় ফুলি গায়েন নামে স্থানীয় আরও এক মহিলা তৃণমূল কর্মী আহত হন। মিনতি বলেন, তাঁকে মারধর করছে দেখে ফুলি তাঁকে বাঁচাতে ছুটে এসেছিল। তখন সে প্রহৃত হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications