৪৪ বছর পর প্রথম পঞ্চায়েত তৃণমূলের, নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস দেখুন ভিডিওয়
৪৪ বছর পর ঠাকুরপুকুর-মহেশতলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। এই ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস দখল করল। আশুতি গ্রাম পঞ্চায়েত দখল করে উল্লাস তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের।
সুপ্রিম কোর্টের পঞ্চায়েত মামলার রায় তৃণমূল সরকারের পক্ষে যাওয়ার পরই বিজয়োল্লাস শুরু হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ৪৪ বছর পর ঠাকুরপুকুর-মহেশতলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। এই ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস দখল করল। আশুতি গ্রাম পঞ্চায়েতে এই প্রথমবার দখল করে উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

এবারই প্রথম একেবারে প্রথম থেকে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা উঠবে তৃণমূল কংগ্রেসের হাতে। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল বলেন, গতবার আড়াই বছর পরে আমরা পঞ্চায়েতের ক্ষমতায় এসেছিলাম। এই প্রথম আমরা প্রথম থেকেই আশুতি পঞ্চায়েতের ক্ষমতায় আসছি। সেই কারণেই কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা অত্যধিক। এদিন পঞ্চায়েত মামলাররায় ঘোষণা হতেই আনন্দ উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
বিপ্লব মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে। ফলে আমাদের বোর্ড গঠন করায় আর কোনও বাধা রইল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো বাংলাকে সাজিয়ে তোলার কাজ করব আমরা। মুখ্যমন্ত্রী বাংলাকে বিশ্ববাংলার মর্যাদা দিতে চান, সেইমতো আমরা তাঁর নির্দেশ মতো কাজ করব।
আমরা ৪৪ বছর পরে পঞ্চায়েত সমিতির বোর্ড পেয়েছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিধায়ক দিলীপ মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায়। আমাদের এখানে পানীয় জলের একটা সমস্যা রয়েছে। বিধায়ক ও সাংসদ মিলে একটা জলপ্রকল্প রূপায়ণের পাঠিয়েছেন। আমরা আশা করি অনুমোদন হয়ে যাবেষ। এছাড়া নিকাশি সমস্যাও রয়েছে, তা মেটানোর কাজকে অগ্রাধিকার দেব। মোট কথা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পরিকল্পনা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব।












Click it and Unblock the Notifications