বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত! জঙ্গলমহলে অনাস্থা ভোটে জয় হাসিল তৃণমূলের

বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত! জঙ্গলমহলে অনাস্থা ভোটে জয় হাসিল তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল থেকে প্রভূত সাফল্য পেয়েছিল বিজেপি। শাসক তৃণমূল কংগ্রেসকে বহু গ্রাম পঞ্চায়েতে তারা ধরাশায়ী করে ছেড়েছিল। যদিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জদখল তৃণমূলের হাতেই ছিল। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে সাফল্যের সরণিতে ফেরার পর বিজেপির পঞ্চায়েত গুলির দখল একে একে উঠে আসছে তৃণমূলের হাতে।

বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

বিজেপির হাতছাড়া আরও এক পঞ্চায়েত

২০১৮ ও ২০১৯-এর গেরুয়া ঝড় থামিয়ে তৃণমূল সবুজ ঝড় তুলেছিল একুশের ভোটে। তারপর পাল্লা ঝুঁকতে শুরু করে তৃণমূল কংগ্রেসের দিকে। পঞ্চায়েত সদস্যরা তৃণমূলমুখী হওয়ায় বিজেপির হাতছাড়া হতে শুরু করে একের পর এক পঞ্চায়েত বোর্ড। পুরুলিয়ার পাড়া ব্লকের ভাউরিডি গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস।

বিজেপি ভাঙছে, পঞ্চায়েত গড়ছে তৃণমূল

বিজেপি ভাঙছে, পঞ্চায়েত গড়ছে তৃণমূল

পুরুলিয়ায় ২০১৮-র পঞ্চায়েতে দারুন ফল করেছিল বিজেপি। জঙ্গলমহলের এই জেলার সিংহভাগ পঞ্চায়েতই বিজেপির দখলে গিয়েছিল। ২০১৯-এর লোকসভা ভোটে সেই সাফল্য ধরে রাখতে সমর্থ হলেও ২০২১-এ পদস্খলন হয় বিজেপির। তৃণমূল বিপুল সাফল্য নিয়ে নবান্ন দখলের পর বিজেপির ভাঙন শুরু হয়। বিজেপি যত ভাঙছে, ততই পঞ্চায়েত দখলে আসছে তৃণমূলের।

তৃণমূলকে কৌশলে হারিয়ে দেয় বিজেপি

তৃণমূলকে কৌশলে হারিয়ে দেয় বিজেপি

বিজেপির হাতে থাকা পাড়া ব্লকের ভাউরিডি গ্রাম পঞ্চায়েতে ১১ আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি জিতেছিল ৫টি করে আসন। বাকি আসনটি গিয়েছিল তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থী। বিজেপি তৃণমূলের বিক্ষুব্ধ চায়না বাউড়িকে প্রধান পদে বসিয়ে এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ে। তৃণমূলকে কৌশলে হারিয়ে বিজেপি এখানে তিন বছর পঞ্চায়েত বোর্ড চালিয়েছে।

দলবদল ও তৃণমূলে যোগদানে অঙ্কে বদল

দলবদল ও তৃণমূলে যোগদানে অঙ্কে বদল

কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের বিজেপির এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু ও এক সদস্যের দলবদল ও তৃণমূলে যোগদানে পুরো অঙ্ক বদলে যায়। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় এই পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বাউড়ির নেতৃত্বাধীন পঞ্চায়েত বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ে। চায়নার বিরুদ্ধে তৃণমূল অনাস্থা আনে।

তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাস

তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাস

মঙ্গলবার তৃণমূলের আনা অনাস্থার উপর ভোটাভুটি হয়। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায় এদিন। ৬-৪ ভোটে বিজেপিকে হারিয়ে পুরুলিয়ার ভাউরিডি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। বিজেপির হাতছাড়া হয় এই পঞ্চায়েত এবং চায়না বাউড়িও অপসারিত হন গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে।

বিজেপি পঞ্চায়েত পুনর্দখলের অঙ্ক কষছে

বিজেপি পঞ্চায়েত পুনর্দখলের অঙ্ক কষছে

বিজেপির তরফে দাবি, আইন লঙ্ঘন করে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছে। যে বিজেপি সদস্য দলবদল করে তৃণমূলে গিয়েছেন, তাঁর সদস্যপদ বাতিলের জন্য তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। বিজেপির এক সদস্যের মৃত্যু হলেও চারজন বর্তমান। সেখান থেকে ১ জন চলে গেলে দলবিরোঘী আইনের আওতায় পড়ে যাবেন। ফলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। এই অঙ্কে তাঁরা পঞ্চায়েত পুনর্দখলের লড়াইয়ে নামবেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+