নির্বাচনী ইতিহাসে প্রথমবার! জয়ের পিছনে পর পর কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থীর

নির্বাচনী ইতিহাসে প্রথমবার! জয়ের পিছনে পর পর কারণ ব্যাখ্যা কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীর

রাজ্যের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের জন্য কালিয়াগঞ্জে জয় পেল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী তপন দেব সিংহ ২৩০৪ ভোটের ব্যবধানে নিকটবর্তী বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। জয়ের পর তপন দেব সিংহ জানিয়েছেন, তিনি শুরু থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

৫৭ হাজারের ব্যবধান পার করে ২৩০৪ ভোটে জয়

৫৭ হাজারের ব্যবধান পার করে ২৩০৪ ভোটে জয়

গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা থেকে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। অন্যদিকে বাম কংগ্রেস আলাদা ভাবে লড়াই করলেও তাদের মিলিত ভোট ছিল ৩৬ হাজারের মতো। এবারের নির্বাচনে দেখা গিয়েছে, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ১৬ হাজারের মতো। বাকি কুড়ি হাজার ভোট তৃণমূলের জুলিতে গিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যা তৃণমূল প্রার্থীর জয়ে সাহায্য করেছে।

 রাজ্যের মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জয়ী প্রার্থীর

রাজ্যের মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা জয়ী প্রার্থীর

তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জানিয়েছেন, রাজ্যের দুই মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের প্রচারে সাহায্য করেছেন। উত্তরবঙ্গের নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্বও তাঁর জলের পিছনে রয়েছেন বলে উল্লেখ করেছেন।

প্রভাব এনআরসির

প্রভাব এনআরসির

নিজের জয়ের অন্যতম কারণ যে এনআরসির প্রতি সাধারণ মানুষের ভয়, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল প্রার্থী।

সাহায্য পিকের টিমের

সাহায্য পিকের টিমের

তাঁকে জেতাতে প্রশান্ত কুমারের টিমের প্রতিনিধিরা বুথ লেভেল পর্যন্ত কাজ করেছেন বলে জানিয়েছেন এই তৃণমূল নেতা।

এছাড়াও যেসব কারণে তাঁর জয়, তার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ার জের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+