৪০ বছর পর হার বামেদের! বিজয়ী আজ তৃণমূল, 'ঐতিহাসিক জয়' আখ্যা নেতৃত্বের

৪০ বছর পর বামেদের হারিয়ে বিজয়ী তৃণমূল, ঐতিহাসিক জয় আখ্যা উচ্ছ্বসিত নেতৃত্বের

টানা ৪০ বছর বামেদের দখলে ছিল ইউনিয়ন। এই প্রথম তৃণমূল জয় পেল হাওড়ার হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক সংগঠনের নির্বাচনে। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম বামেদের তারা হারাতে সমর্থ হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করার পর উৎফুল্ল তৃণমূল নেতৃত্ব দাবি করে এই জয় ঐতিহাসিক।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

এই কোম্পানির শ্রমিক সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২৩ মার্চ। নির্বাচনের নির্ধারিত দিনের আগেই রণেভঙ্গ দেন সিটু ও কংগ্রেসের প্রার্থীরা। মোট ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। অন্য দলের প্রার্থীরা নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল।

কুৎসা-অপপ্রচার উড়িয়ে অবশেষে জয়

কুৎসা-অপপ্রচার উড়িয়ে অবশেষে জয়

এই জয় নিয়ে উচ্ছ্ব্বসিত তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের স্থানীয় নেতা কৈলাশ মিশ্র বলেন, হিন্দালকোতে জয় এল অবশেষে। এই পার্টি প্রতিষ্ঠার ২১ বছর পর জয়। তাই এই জয় ঐতিহাসিক। আমরা এখানে লড়াই করেছি, জিততে পারিনি। অবশেষে কুৎসা-অপপ্রচার উড়িয়ে জয় এল।

প্রথমবার জয় হাসিল তৃণমূলের

প্রথমবার জয় হাসিল তৃণমূলের

তৃণমূলের দাবি, আমাদের হারাতে এবার কংগ্রেস, সিপিএম, বিজেপি একসঙ্গে হয়েছিল। প্রার্থী দিয়েছিলেন সিটু-কংগ্রেস। কিন্তু তারা পরে বুঝতে পারে কোনও শ্রমিক তাঁদের সঙ্গে নেই। তাই তারা নির্বাচনের আগে রণেভঙ্গ দেন। আমাদের প্রথমবার জয় হাসিল হয়।

প্রথমবার ক্ষমতায় এসে শ্রমিকস্বার্থে কাজ

প্রথমবার ক্ষমতায় এসে শ্রমিকস্বার্থে কাজ

তৃণমূল জানায়, আমরা প্রথমবার ক্ষমতায় এলাম। আমরা চেষ্টা করব শ্রমিকদের পাশে থাকার। শ্রমিকদের সুযোগ-সুবিধা দেখা আমাদের কর্তব্য হবে। শ্রমিক স্বার্থ রক্ষা করেই কাজ করব আমরা। এই আমাদের প্রতিজ্ঞা। আমরা জয় করেছি, আমরা এবার কাজ করে দেখিয়ে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+