Cooperative Bank Election: বিপুল ভোটে জয় তৃণমূলের, ধারে কাছে নেই বিজেপি! বিধানসভা ভোটের আগে এই জেলায় ঘুরল খেলা
Cooperative Bank Election: সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী শাসক তৃণমূল (Trinamool Congress) । বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের এই সাফল্য বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের এই জয়কে 'অগণতান্ত্রিক' বলে দাবি করেছে গেরুয়া শিবির (Bengal BJP)।
যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিতর্ক সরিয়ে যদিও এই জয়ের পরেই অকাল রঙের উৎসবে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। সূত্রের খবর, দেউলভিড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে (Cooperative Bank Election) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও শাসক দল ছাড়া অন্য কোন পক্ষের তরফে ন'টি আসনের মধ্যে একটিতেও কোন মনোনয়নপত্র জমা পড়েনি।

ফলে নিয়মানুযায়ী সবকটিতেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হন তৃণমূল (Trinamool Congress) প্রার্থীরা। সবকটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণার পরই আনন্দোৎসবে মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, ওই সমবায় সমিতিতে শাসক দল সম্পূর্ণ 'অগণতান্ত্রিক' পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। বিরোধীদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে ক্ষমতা প্রয়োগ করছে, যদিও ২০২৬ সালে সেই সুযোগ থাকবেনা। ওই সময়ে নবান্ন গেরুয়া রঙে রাঙ্গিয়ে দেওয়া হবে। বাংলার মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলেও তিনি দাবি করেন।
বিজয়োৎসবে উপস্থিত তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, এর আগে কোন দিন সমবায় সমিতিতে (Cooperative Bank Election) নির্বাচন হয়নি। বিগত ছ'বছর অ্যাডহক কমিটি সমবায় পরিচালন করেছে। এবারই প্রথমবার নির্বাচন। কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ সমর্থণ করছেন। বিরোধী বিজেপি যাই বলুক সমস্ত কৃষিজীবি মানুষ আমাদের সমর্থণ করেছেন।
নির্দিষ্ট দিন সময়ে ওনারা মনোনয়নপত্র জমা দিতে না এলে তাঁদের কিছুই করার নেই বলে তিনি জানান। বলে রাখা প্রয়োজন, বাঁকুড়ার তালডাংরা একটা সময় বিজেপির শক্তঘাঁটি ছিল। কিন্তু গত লোকসভা নির্বাচনের পর থেকেই ঘুরে যায় খেলা! খোদ কেন্দ্রীয় মন্ত্রী প্রার্থী হয়েও প্রবল তৃণমূল ঝড়ের সামনে দাঁড়াতে পারেননি। এরপর থেকেই বাঁকুড়ার বিজেপির সংগঠনে বড় ধাক্কা লাগে সে জেলায়। দাপট বাড়তে থাকে শাসকদল তৃণমূলের।












Click it and Unblock the Notifications