বিনা নির্বাচনে বজবজ-সাঁইথিয়া জয়ের পর এবার বিরোধী-শূন্য দিনহাটা! সিপিএম-ফবকে দায়ী করলেন তৃণমূলের উদয়ন
২০১৮-র পঞ্চায়েত ভোটের ছায়া পুরনির্বাচনেও। ওই বছরে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী (win) হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার ১০৭ টি পুরসভার মধ্যে ইতিমধ্যেই তিনটি পুরসভা তৃণমূলের (Trinamool Congress) দখলে চলে গেল। স
২০১৮-র পঞ্চায়েত ভোটের ছায়া পুরনির্বাচনেও। ওই বছরে ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী (win) হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার ১০৭ টি পুরসভার মধ্যে ইতিমধ্যেই তিনটি পুরসভা তৃণমূলের (Trinamool Congress) দখলে চলে গেল। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কোচবিহারের (Coochbihar) দিনহাটা (Dinhata)। তবে একথা বলাই যায়, জয়ের নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে হারিয়ে দিলেন উদয়ন গুহ।

উদয়ন গুহর পরিকল্পনা
বিধানসভা নির্বাচনে দিনহাটায় সামান্য ব্যবধানে হারলেও উপনির্বাচনে সব থেকে বড় ব্যবধানে দিনহাটায় জয়ী হয়েছিলেন উদয়ন গুহ। আর পুর নির্বাচনের ঘোষণার পরেই তিনি দিনহাটাকে ১৬-০ করার সংকল্প করেছিলেন। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পুরসভার ৭ টি ওয়ার্ড বিনা বাধায় জয়ী হয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার তাদের দখলে এসে যায় আরও পাঁচটি। তবে বাকিগুলোতেও জয় ঘোষণা সময়ের অপেক্ষা।

দিনহাটার বর্তমান পরিস্থিতি
বুধবারই ১,৩,৯,১২, ১৩, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। এর বাইরে ৮ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল বিজেপি আর সিপিএম ৪ টি ওয়ার্ডে। একটা সময়ে দিনহাটা দাপানো ফরওয়ার্ড ব্লক কোনও প্রার্থী দিতে পারেনি। এদিন যে চারটি ওয়ার্ডে স্ক্রুটিনিতে যোগ দেয়নি বামেরা। যার জেরে সেই চারটিরও দখল নেয় তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রয়েছে ২,৪,৫,৭, ১৪ নম্বর ওয়ার্ড। পরে বিকেলে বিজেপির তরফে প্রার্থী প্রত্যাহারের কথা জানিয়ে দেওয়া হয়। বিরোধীদের তরফে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে।

উদয়ন হারালেন অভিষেক-অনুব্রতকে!
রাজনীতিবিদদের অনেকেই বলছেন ভোটের খেলায় উদয়ন গুহ হারিয়ে গিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বজবজের ২০ টি আসনের মধ্যে ১২ টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। সিপিএম ৮ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। যেসব ওয়ার্ড তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সেগুলি হল ১,২, ৩, ৪,৬,৭, ৯, ১২, ১৫, ১৬, ১৯, ২০। কিন্তু বাকিগুলোয় নির্বাচন হতে চলেছে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের সাঁইথিয়ায় ১৬ টি আসনের মধ্যে তৃণমূল ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। যে তিনটি ওয়ার্ডে সিপিএম লড়াইয়ে রয়েছে সেগুলি হল ১,৪ ও ১২ নম্বর ওয়ার্ড। উদয়ন গুহ দিনহাটাকে বিনাবাধায় তৃণমূলের দখলে আনতে পারলেও, বজবজ এবং সাঁইথিয়ায় কিছুটা হলেও বিরোধীরা লড়াই দিতে পারছেন।

দায়ী সিপিএম-ফরওয়ার্ড ব্লক
এদিন দিনহাটা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে, উদয়ন গুহ বলেন, বিজেপি ও বামেরা প্রার্থী দিতে পারবে না, তা তিনি আগেই জানতেন। কেননা সেখানে দলগুলির কোনও সংগঠন নেই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, রাস্তার ধার থেকে লোক তুলে এনে চেষ্টা করলেও, শেষ পর্যন্ত তারা পারেনি। আর বামেরা পরস্পরের সঙ্গে কলহ করছে। তিনি বলেছেন, সিপিএম ভাবছে ভবিষ্যতে তারা দিনহাটা দখল করবে, তাই ফরওয়ার্ড ব্লককে গুরুত্ব দেয়নি। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক ভাবছে, তারা ভবিষ্যতে দিনহাটা দখল করবে, তাই তারা সিপিএমকে গুরুত্ব দেয়নি।
(বিস্তারিত আসছ)












Click it and Unblock the Notifications