অনুব্রতর গড়ে পঞ্চায়েত নির্বাচন কার্যত শেষ, মনোনয়ন প্রত্যাহারের দিনে ফের বিজয় মিছিল

মনোনয়ন পর্বই একবার বিজয় মিছিল হয়ে গিয়েছিল বীরভূমে। মনোনয়ন প্রত্যাহারের পর আবারও একবার বিজয় মিছল হল অনুব্রত মণ্ডলের গড়ে।

মনোনয়ন পর্বই একবার বিজয় মিছিল হয়ে গিয়েছিল বীরভূমে। মনোনয়ন প্রত্যাহারের পর আবারও একবার বিজয় মিছল হল অনুব্রত মণ্ডলের গড়ে। মনোনয়নের অতিরিক্ত দিন ধার্যের পর হিসেবে কোনও ফারাক হল না। বীরভূল জেলা পরিষদের ফল সেই একই। অর্থাৎ ৪২-০। দিদিকে বিরোধীশূন্য জেলা পরিষদ উপহার ভাই কেষ্ট-র।

অনুব্রতর গড়ে পঞ্চায়েত নির্বাচন কার্যত শেষ, মনোনয়ন প্রত্যাহারের দিনে ফের বিজয় মিছিল

শুধু কি জেলা পরিষদ, মনোনয়ন প্রত্যাহারের দিনেই চূড়ান্ত হয়ে গিয়েছে ১৬টি পঞ্চায়েত সমিতি। ১৯টির মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতিই বিরোধীশূন্য। আর ১৬৭টি পঞ্চায়েতের মধ্যে ১৪০টি গ্রাম পঞ্চায়েতও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে তৃণমূল। অর্থাৎ এবার বীরভূমে ৩টি পঞ্চায়েত সমিতি ও ২৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট হবে।

শনিবার মনোনয়ন প্রত্যাহারের পর্ব মেটার সঙ্গে সঙ্গেই বীরভূম জেলা পরিষদে জয়ী হয়ে গেল তৃণমূল। আর এই জয়ের পরই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল শান্তির বাণী ছড়িয়েছেন। সবাইকে শান্তিতে ভোট দেওয়ার কথা বলেছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর এই জেলায় যখন ভোট কার্যত অর্থহীন হয়ে গিয়েছে, তখন অনুব্রত মণ্ডলের এই বার্তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।

উল্লেখ্য, মনোনয়ন শেষেই বীরভূম জেলা পরিষদ দখল করে বিজয় মিছিল বের করে বিতর্কে জড়ান তিনি। তারপর ভোটের মনোনয়ন বিতর্ক গড়ায় হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ আরও একদিন মনোনয়ন জমা দেওয়ার তারিখ নির্ধারিত হয়। তারপরও বীরভূম জেলা পরিষদের ফলাফলে বদল ঘটল না। ৪২টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে অনুব্রত মণ্ডল ফের বিজয় মিছিল করে বিতর্কিত বার্তা ছড়ালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+