বাংলার দখল থাকবে তৃণমূলের হাতেই! বিরাট উত্থান বিজেপিরও, সমীক্ষায় স্পষ্ট আভাস

লোকসভা ভোট কড়া নাড়ছে দোরগোড়ায়। আর তিন সপ্তাহ পরেই বসছে লোকসভা ভোটের আসর। তার আগে শেষ জনমত সমীক্ষায় উঠে এল ভোটের সম্ভাব্য ফলাফল।

লোকসভা ভোট কড়া নাড়ছে দোরগোড়ায়। আর তিন সপ্তাহ পরেই বসছে লোকসভা ভোটের আসর। তার আগে শেষ জনমত সমীক্ষায় উঠে এল ভোটের সম্ভাব্য ফলাফল। বাংলায় এবার কী হতে চলেছে, তার আভাস দিল টাইমস নাউয়ের ওপিনিয়ন পোল। এই জনমত সমীক্ষা বিজেপির পক্ষে আশার আলো বয়ে আনল।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

বাংলায় গত নির্বাচনে মোদী হাওয়া উড়িয়ে তৃণমূল একাই ৩৪টি আসনে জয়ী হয়েছিল। টাইমস নাউয়ের জনমত সমীক্ষা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে এবার আসন কমছে তৃণমূলের। তৃণমূল কংগ্রেস পাবে ৩১টি আসন। অর্থাৎ তিনটি আসন তারা হারাতে চলেছে।

বিজেপি

বিজেপি

টাইমল নাউয়ের সমীক্ষা অনুযায়ী এবার বাংলায় উত্থান ঘটতে চলেছে বিজেপির। বিজেপি ১১টি আসন পেতে পারে। ২০১৪ সালে প্রবল মোদী হাওয়ায় মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। এবার তা থেকে বাড়িয়ে ১১টি হতে পারে বলে জানিয়েছে টাইমস নাউয়ের সমীক্ষা।

কংগ্রেস ও বামফ্রন্ট

কংগ্রেস ও বামফ্রন্ট

বাংলায় থেকে মুছে যেতে চলেছে কংগ্রেস ও বাম। ২০১৪ সালে কংগ্রেস চারটি আসনে জয়ী হয়েছিল। বামফ্রন্ট তথা সিপিএম পেয়েছিল দুটি আসন। ২০১৯-এর তাদের একটি আসনও জেতার আশা নেই বলে মত টাইমল নাউয়ের। পশ্চিমবঙ্গের ৪২টি আসন ভাগ করে নেবে তৃণমূল ও বিজেপি।

ভোট শতাংশে

ভোট শতাংশে

এবার ভোট শতাংশে বিরাট উত্থান ঘটতে চলেছে বিজেপির। বিজেপি ৩২ শতাংশ ভোট পেতে পারে বলে টাইমস নাউ মনে করছে। তৃণমূল পাবে ৩৯ শতাংশ ভোট। বামফ্রন্টের ভোট শতাংশ ১৫ এবং কংগ্রেসের ৮ শতাংশ। অন্যান্য ৬ শতাংশ। এ ছবি দেখাচ্ছে বিজেপির উত্থানে ক্ষয়িষ্ণু হচ্ছে তৃণমূল কংগ্রেসও। বিজেপি এক ধাক্কায় ৩০ শতাংশ ভোট বাড়াতে সক্ষম হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+