তৃণমূলের হাতেই বাংলার রাশ, একটু কমছে বিজেপি! টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস

মাঝে আর দুদিন। তারপরেই বসছে লোকসভা ভোটের আসর। তার আগে টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় উঠে এল ভোটের সম্ভাব্য ফলাফল।

মাঝে আর দুদিন। তারপরেই বসছে লোকসভা ভোটের আসর। তার আগে টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় উঠে এল ভোটের সম্ভাব্য ফলাফল। বাংলায় এবার কী হতে চলেছে, তার আভাস দিল টাইমস নাউ-ভিএমআরের দ্বিতীয় ওপিনিয়ন পোল। এই জনমত সমীক্ষা কে কতগুলি আসন পেতে পারে, তার আভাস মিলল ভোটের আগে।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

বাংলায় গত নির্বাচনে মোদী হাওয়া উড়িয়ে তৃণমূল একাই ৩৪টি আসনে জয়ী হয়েছিল। টাইমস নাউয়ের দ্বিতীয় জনমত সমীক্ষাও দেখাচ্ছে পশ্চিমবঙ্গে এবার আসন কমছে তৃণমূলের। তৃণমূল কংগ্রেস পাবে ৩১টি আসন। অর্থাৎ তিনটি আসন তারা হারাতে চলেছে। প্রথম সমীক্ষাতেও টাইমস নাউ দেখিয়েছিল তিনটি আসন কম পাচ্ছে তৃণমূল।

বিজেপি

বিজেপি

টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষাও বাংলায় বিজেপির উত্থানের খবর বয়ে আনল। প্রথম সমীক্ষা দেখিয়ছিল বিজেপি ১১টি আসন পেতে পারে। তবে দ্বিতীয় সমীক্ষা দেখাচ্ছে, বিজেপির আসন সংখ্যা দুটি কমে ৯ হয়ে পারে। ২০১৪ সালে প্রবল মোদী হাওয়ায় মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। এবার তা সাড়়ে চার গুণ বাড়ছ, টাইমস নাউয়ের দ্বিতীয় সমীক্ষায় আভাস।

কংগ্রেস

কংগ্রেস

টাইমস নাউয়ের প্রথম সমীক্ষা দেখিয়েছিল বাংলায় থেকে মুছে যেতে চলেছে কংগ্রেস।
২০১৪ সালে কংগ্রেস চারটি আসনে জয়ী হয়েছিল। তবে ২০১৯-এ তাদের একটি আসনেও জেতার আশা নেই বলে সমীক্ষায় দেখিয়েছিল টাইমস নাউ। এবার দ্বিতীয় সমীক্ষা রিপোর্ট সামনে এল। তাতে আভাস, কংগ্রেস পেতে পারে দুটি আসন।

বামফ্রন্ট

বামফ্রন্ট

তবে প্রথম সমীক্ষার মতো টাইমল নাউয়ের দ্বিতীয় সমীক্ষাও জানিয়ে দিল রাজ্য থেকে মুছে যাচ্ছে বামফ্রন্ট। ২০১৪ সালে বামফ্রন্ট তথা সিপিএম পেয়েছিল দুটি আসন। এবার একটি আসনও ধরে রাখতে পারছে না তারা। পশ্চিমবঙ্গের ৪২টি আসন ভাগ করে নেবে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস।

ভোট শতাংশে

ভোট শতাংশে

ভোট শতাংশে বিরাট উত্থান ঘটতে চলেছে বিজেপির। দ্বিতীয় সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৩১.৩ শতাংশ ভোট পেতে পারে। টাইমস নাউ-ভিএমআরের সমীক্ষায় তৃণমূল পাচ্ছে ৩৭.৫ শতাংশ ভোট। বামফ্রন্টের ভোট শতাংশ ১৫.৯৬ এবং কংগ্রেসের ১০.৪ শতাংশ। অন্যান্য ৪.৮৪ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+