তৃণমূলকে রাস্তা দেখিয়েছে পিকের ‘দিদিকে বলো’, নয়া মাস্টারস্ট্রোক পুরভোটের আগেই

তৃণমূলকে রাস্তা দেখিয়েছে পিকের ‘দিদিকে বলো’, নয়া মাস্টারস্ট্রোক পুরভোটের আগেই

লোকসভা নির্বাচনে ৪২-এ ৪২-এর লক্ষ্য পূরণ হয়নি। উল্টে খেতে হয়েছিল বিরাট ধাক্কা। এরপরই প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করে কামব্যাক করতে চাইছে তৃণমূল। পিকে দায়িত্ব নিয়েই 'দিদিকে বলো' অভিযান শুরু করেছিলেন। এই অভিযান সফল হওয়ার পর এবার নতুন একটি গণ-প্রচারমূলক কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

তৃণমূলের নতুন পরিকল্পনা

তৃণমূলের নতুন পরিকল্পনা

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রচার-পরিকল্পনা প্রস্তুত করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠক ডেকেছেন। ২ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বরিষ্ঠ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওই নতুন পরিকল্পনার কথা ঘোষণা হতে পারে।

নতুন গণ-প্রচারমূলক কর্মসূচি

নতুন গণ-প্রচারমূলক কর্মসূচি

২০২০-তে কলকাতা-সহ রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বড় নির্বাচন। তাই এই নির্বাচনকে মিনি বিধানসভা নির্বাচন হিসাবে চিহ্নিত করেই লড়াইয়ে সামিল প্রত্যেক রাজনৈতিক দল। এই মিনি বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই নতুন গণ-প্রচারমূলক কর্মসূচি ঘোষণা করবে তৃণমূল।

‘দিদিকে বলো’র থেকে একেবারেই আলাদা

‘দিদিকে বলো’র থেকে একেবারেই আলাদা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচি ‘দিদিকে বলো'র থেকে একেবারেই আলাদা হবে। নতুন কর্মসূচিটি ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোর এবং তাঁর দল আই-প্যাকের মস্তিষ্কপ্রসূত। তিন ধাপে 'দিদিকে বলো' উদ্যোগে ব্যাপক সাড়া ফেলেছিল। এই প্ল্যাটফর্মে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানো যেত।

নয়া কর্মসূচি এনে তৃণমূলের মাস্টারস্ট্রোক

নয়া কর্মসূচি এনে তৃণমূলের মাস্টারস্ট্রোক

সেইমতো আরও একটি কর্মসূচি এনে তৃণমূল চমক দিতে চাইছে। ভোটের আগে সেটা হবে মাস্টারস্ট্রোক। অবশ্য এই কর্মসূচির আঙ্গিক কী হবে, তা এখনই স্পষ্ট করছে না তৃণমূল কংগ্রেস। ২ মার্চ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এই কর্মসূচি। পুরসভা ভোটের আগে তা প্রয়োগ করাই লক্ষ্য তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+