বিরোধী ঐক্যে ফাটল! উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকছে তৃণমূল

আগামী ৬ অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে ইতিমধ্যে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপ রাষ্ট্রপতি পদপ্রারথি হিসাবে হিসাবে ঘোষণা করেছে বিজেপি। পালটা মার্গারেট আলভাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিরোধীরা।

উপ রাষ্ট্রপতি ভোটে অংশ নেবে না তৃণমূল। শেষ মুহূর্তে যেভাবে বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে তাতে কার্যত ক্ষুব্ধ তৃণমূল। আর তাই বিরোধী প্রার্থীকে ভোট দেবে না। এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আগামী ৬ অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে ইতিমধ্যে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপ রাষ্ট্রপতি পদপ্রারথি হিসাবে হিসাবে ঘোষণা করেছে বিজেপি। পালটা মার্গারেট আলভাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিরোধীরা।

উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকছে তৃণমূল

আর এই নির্বাচনকে ঘিরেই সংঘাতের সূত্রপাত। আজ বুধবার উপরাষ্ট্রপতি হিসাবে তৃণমূলের রণকৌশল কি হবে তা ঠিক করতে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন। আর ওই বৈঠকেই এনডিএ প্রার্থী হিসাবে জগদীপ ধনখড়কে সম্রথন্না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক। সেখানে তিনি বলেন, জগদীপ ধনখড় যেভাবে একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলে গিয়েছেন। তাঁর দৃষ্টিভঙ্গির বিষয়ে সবাই জানে। ফলে নতুন করে ওনার বিষয়ে বলার কিছু নেই বলে দাবি অভিষেকের। ফলে এনডিএ প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য তাঁর।

অন্যদিকে যেভাবে বিরোধীরা প্রার্থী ঠিক করেছে তা মোটেই ঠিক নয় বলে মন্তব্য তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। তিনি বলেন, প্রথমে একটা জায়গাতে বৈঠক হবে বলে ঠিক হলেও পরে সবাই শরদ পাওয়ারের বাড়িতে চলে যান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই উপ রাষ্ট্রপতি ঠিক করে ফেলা হয়ছে বলেও অভিযোগ অভিষেকের। তবে উপ রাষ্ট্রপতি পদের জন্যে তৃণমূলের তরফে বেশ কয়েকটি নাম বলা হয়েছিল বলেও এদিন জানান তিনি। তবে কারা তাঁরা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি অভিষেক.

তবে নাম নিয়ে কোনও সমস্যা নেই বলে স্পষ্ট কএ দিয়েছেন তিনি। কিন্তু যে ভাবে প্রার্থী চয়নের সিদ্ধান্ত হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য মমতা ভাইপোর। ফলে সবদিক ভেবেই উপ রাষ্ট্রপতি পদের জন্যে ভোটদানে তৃণমূল বিরত থাকবে বলেই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে বিরোধী শিবির যেভাবে প্রার্থী ঠিক করেছে তাতে যে ক্ষুব্ধ তৃণমূল তা কার্যত এদিন হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যয়া।

তবে বিরোধী ঐক্যে এজন্যে ফাটল হবে না বলে মন্তব্য করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আদর্শগত ভাবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তবে এভাবে ভোটদাবনে বিরত থাকা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। তৃণমূল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যেই এ সিদ্দান্ত নিয়েছে বলে দাবি বিরোধীদের। যদিওএই বিষয়ে অভিষেকের দাবি, কীভাবে তৃণমূল সুবিধা কর দিচ্ছে তা বোঝাতে পারলে আবার আলোচনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+