কোথায় কোথায় হারবে তৃণমূল, জানালেন ভারতী ঘোষ

কোথায় কোথায় তৃণমূল হারবে তা নিজের মতো জানালেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁর মতে যেখানেই মিথ্যা মামলা করা হয়েছে, সেখানেইহারবে শাসক দল।

কোথায় কোথায় তৃণমূল হারবে তা নিজের মতো জানালেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁর মতে যেখানেই মিথ্যা মামলা করা হয়েছে, সেখানেই হারবে শাসক দল। এদিন ভারতী ঘোষ মেদিনীপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানেই তিনি শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

কোথায় কোথায় হারবে তৃণমূল, জানালেন ভারতী ঘোষ

ভারতী ঘোষ দাবি করেন, তিনি ছয় বছর জঙ্গলমহলে প্রাণ হাতে করে কাজ করেছেন। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন, ২৩ বছর চাকরি করার সময় কোনও অভিযোগ উঠল না। কিন্তু চাকরি ছাড়ার পরেই অনেক কিছু ঘটে গেল। ভারতী ঘোষ বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, তিনি বিচার পাবেন।

রাজীব কুমার এবং তার ক্ষেত্রে পুলিশ প্রশাসন দুরকমের আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ভারতী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা অ্যাখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে এদিন। সূত্রের খবর অনুযায়ী ভারতী ঘোষের উত্তর ছিল, কৈকেয়ীও মা ছিলেন। ভারতী ঘোষের অভিযোগ, কোনও এফআইআর ছাড়াও পুলিশ তাঁর বাড়িতে ঢুকে তল্লাশি ও ভাঙচুর করেছে।

দাসপুরের এক সোনা ব্যবসায়ী ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা করেছিলেন। পরে হুলিয়া জারি করা হয় ভারতী ঘোষের বিরুদ্ধে। এই মুহুর্তে ভারতী ঘোষের স্বামী জেল হেফাজতে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+