বাংলায় ৩০ - ৩৫ টি আসন পাবে তৃণমূল, জোর গলায় দাবি কুণালের
বুথ ফেরত সমীক্ষায় কেউ কান দেবেন না। তৃণমূল কংগ্রেস রাজ্যের ভালো ফল করবে। ৩০ থেকে ৩৫ টি আসন রাজ্যে তৃণমূল কংগ্রেস পাবে। সোমবার জোর গলায় এই দাবি করলেন কুণাল ঘোষ।
শনিবার ভোট পর্ব শেষে বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হয়েছে। দেশে এনডিএ সরকার তৈরি হবে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী৷ বিরোধীদের ইন্ডিয়া জোট তেমন কোনও ছাপ ফেলতে পারবে না। এই বিষয় একাধিক সংস্থার সমীক্ষার পরে উঠে এসেছে।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্ক কী হবে? তাই নিয়ে জোড় চর্চা চলছে। অনেক সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে বাংলায়। শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তুলনামূলকভাবে কম আসন পাবে। বিজেপি অনেকটাই বেশি এগিয়ে যাবে ২০১৯ সালের নির্বাচনী ফলের থেকে। এই কথা বলা হচ্ছে। তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক চর্চা।
তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুথ ফেরত সমীক্ষার উপরে জোর দিতে চাইছেন না। বিজেপি এই সমীক্ষা টাকা দিয়ে তৈরি করিয়েছে। এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবার সেই পথে হাঁটলেন।
সোমবার জানিয়ে দিলেন, ফল প্রকাশের দিন শুরু থেকে একাধিক কথা উঠে আসবে। কোন প্রার্থী এগিয়ে আছেন। কোন প্রার্থী পিছিয়ে আছেন। এই কথা শোনা যাবে। যারা সংবাদ মাধ্যম বা যে কোনও জায়গায় নির্বাচনী ফল দেখবেন। তাদের এইসব দেখে গুরুত্ব দিতে বারণ করা হল। শেষ পর্যন্ত নির্বাচনী ফল কী হবে? সেই বিষয়টি নজর রাখতে বলা হয়েছে।
বাংলায় এবার তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ টি আসন লোকসভায় জিতবে। এই কথা বলছেন কুণাল ঘোষ। একটি লোকসভা কেন্দ্রের আওতায় সাতটি বিধানসভা কেন্দ্র পরে। কোথাও বিরোধীরা এগিয়ে যেতে পারে। সেই জায়গাগুলি কাউন্ট করে সংবাদ মাধ্যমে দেখানো। তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে। এই কথা প্রচার হবে। কিন্তু তাতে কান না দিতে বার্তা দিয়েছেন কুণাল।
শেষ হাসি তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই হাসবে। মাঝপথে নানা ভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে। বিরোধীরা মুখের উপর জবাব পেয়েছেন। তারা রাজ্যে সন্ত্রাসের অভিযোগ করেছিল। নির্বাচন কমিশন সেই সন্ত্রাসের অভিযোগ খণ্ডন করে দিয়েছে। দাবি করলেন কুণাল।












Click it and Unblock the Notifications