কারা প্রার্থী হবেন একুশের বিধানসভা নির্বাচনে, পিকের ‘মার্কশিট’ দেখে সিদ্ধান্ত তৃণমূলের

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই ঘটা করে প্র্রার্থী ঘোষণা রেওয়াজে পরিণত করছিল তৃণমূল কংগ্রেস। এবার কিন্তু তার অন্যথা ঘটল। দুদিন হয়ে গেল ভোট ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই ঘটা করে প্র্রার্থী ঘোষণা রেওয়াজে পরিণত করছিল তৃণমূল কংগ্রেস। এবার কিন্তু তার অন্যথা ঘটল। দুদিন হয়ে গেল ভোট ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে একুশের নির্বাচনের গুরুত্ব বুঝেই প্রার্থী নির্বাচনে সতর্ক তৃণমূল।

কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল

কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল

আর মাত্র একমাস বাকি। তারপরই ভোট শুরু হবে বঙ্গে। ২৭ মার্চ ভোট শুরুর আগে সমস্ত কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঘোষণা করবে নাকি ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হবে, তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। কিন্তু কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল, তার কোনও ইঙ্গিত মিলছে না।

কাদের টিকিট, স্থির করবে নির্বাচনী কমিটি

কাদের টিকিট, স্থির করবে নির্বাচনী কমিটি

রাজনৈতিক মহল মনে করছে, এবার কে প্রার্থী হবেন, তা এত সহজে অনুমান করা যাবে না। কারণ তৃণমূল এবার কাদের টিকিট দেবে তা স্থির করবে নির্বাচনী কমিটি। মার্কিশিট দেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। বিধায়করা সবাই ভোটে লড়ার সুযোগ পাবেন কি না, তা জানাবে নির্বাচনী কমিটি।

কাজ ও জনসংযোগের নিরিখে টিকিট!

কাজ ও জনসংযোগের নিরিখে টিকিট!

বিধানসভা নির্বাচনের টিকিট দিতে এবার মার্কশিটের বন্দোবস্ত করেছে তৃণমূল কংগ্রেস। কাউন্সিলররা বিধায়কদের নম্বর দেবেন। তাঁরা কত নন্বর দিচ্ছেন কাজ ও জনসংযোগের নিরিখে, সেই মার্কশিট বিবেচিত হবে এবারের নির্বাচনে। দলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই এবার এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশান্ত কিশোরের বিচারে যোগত্যার মাপকাঠি

প্রশান্ত কিশোরের বিচারে যোগত্যার মাপকাঠি

কোন মন্ত্রী কোন বিধায়ক ৫ বছর ধরে দারুন কাজ করছেন, কার পারফরম্যান্স কতটা ভালো, তার উপরই নির্ভর করবে ২০২১-এ টিকিট পাওয়া। তৃণমূল এবার যোগ্যতম প্রার্থী দিতে চাইছে। প্রশান্ত কিশোরের বিচারে যোগত্যার মাপকাঠিতে যিনি এগিয়ে থাকবেন, তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি।

পিকের পরামর্শকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত

পিকের পরামর্শকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত

তবে প্রশান্ত কিশোর যতই মার্কশিটের বন্দোবস্ত করুন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবার চটজলদি কোনও সিদ্ধান্ত নেবেন না। ভাবনাচিন্তা করে এবং প্রশান্ত কিশোরের পরামর্শকে গুরুত্ব দিয়েই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মোট কথা একুশের লড়াইয়ে ধীরে চলো নীতি নিয়েই এগোচ্ছেন মমতা।

এবার কি দফায় দফায় প্রার্থী ঘোষণা, জল্পনা

এবার কি দফায় দফায় প্রার্থী ঘোষণা, জল্পনা

তৃণমূলের একাংশের তরফে জানা গিয়েছে, এবার দফায় দফায় প্রার্থী ঘোষণা করা হবে। একবারে প্রার্থী ঘোষণার সম্ভাবনা ক্ষীণ। তাই দু-একদিনের মধ্যে প্রথম দফার ৩০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য ২৭ মার্চ রাজ্যে ভোট শুরু। প্রথম দফায় ৩০ কেন্দ্রে ভোট হবে। এই ৩০ কেন্দ্রে কারা প্রার্থী হয়, সেদিকেই এখন নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+