ভোটের আগেই বিজয় উৎসব ঘোষণা, ২১ জুলাই নিয়ে বড় সিদ্ধান্ত জানাল তৃণমূল কংগ্রেস
২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের বিশেষ দিন। এই বিশেষ দিনটি তাঁরা শহিদ দিবস হিসেবে উদযাপন করে থাকেন। শহিদ দিবস নিয়ে এবার আগে থেকেই বড় ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট হওয়ার আগেই শহিদ দিবসের দিন বিজয় উৎসব পালনের কথা ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যেই খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে ২১ জুলাই বিজয় দিবস পালনের কথা বলা হয়েছে। দুপুর ১২টা ধর্মতলায় বিজয় উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগেই বিজয় উৎসবরে ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোট এখনও হয়নি তার আগেই বিজয় উৎসব ঘোষণা করে বসেছে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেদিন ধর্মতলায় বিশাল সমাবেশ হয়। এবার এই সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এবার পঞ্চায়েত ভোটের পরেই হবে সেই সমাবেশ। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তারপরে ১১ জুলাই ভোটের ফলাফল ঘোষণা।
ভোটে হওয়ার আগেই নিজেদের জয় নিশ্চিন মনে করছে শাসক দল। আর সেই নিশ্চিত জয়লাভের দাবি থেকেই ২১ জুলাই বিজয় উৎসব ঘোষণা করে দিয়েছে তারা। ইতিমধ্যে সংবাদ পত্রে বিজ্ঞাপন দেওয়া হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায় বড় করে বিজয় দিবস ঘোষণা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
২১ জুলাই বিজয় দিবস ঘোষণার নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০২৪-র লোকসভা ভোটকে এখন পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও লোকসভা ভোট নিয়ে একের পর এক বার্তা দিচ্ছেন তিনি। জলপাইগুড়ি এবং কোচবিহারের জনসভা থেকে ২০১৪-র লোকসভা ভোটে মহাজোট নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দিল্লিতে মোদী সরকারের মেয়াদ আর ৬ মাস। অবিজেপি রাজনৈতিক দলগুলির মহাজোট মোদীকে গদিচ্যূত করবেই। আর রাজ্যে বাম-বিজেপি জোট একেবারে মাটিতে মিশে যাবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-র আগে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সেকারণেই শহিদ দিবসকে ছাপিয়ে এবার বিজয় দিবস উদযাপনে মন দিয়েছে শাসক দল। পঞ্চায়েত ভোটে একাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিয়ে গিয়েছে শাসক দল। বাকি যেগুলিতে বিরোধীরা মনোনয়ন দিতে পেরেছেন সেগুলিতেও জয় নিশ্চিত করে ফেলেছেন তাঁরা। সেকারণেই ২১ জুলাইয়ের শহিদ দিবসকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দিল্লি চলোর ডাক দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বারবারই ২০২৪-র লড়াইয়ের সুর শোনা যাচ্ছে তাঁর মুখে। বারবারই মোদী সরকারের মেয়াদ শেষ হয়ে এসেছে বলে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই ২১ জুলাইয়ের মঞ্চ শহিদ স্মরণ হয় না বিজয় উৎসব হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে এবারের ২১ জুলাইয়ের গুরুত্বযে একেবারেই আলাদা সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications