বিজেপির বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ! উত্তেজনা গাইঘাটায়
বনগাঁর গাইঘাটায় উল্টো ছবি ধরা পড়ল এদিন সকালে। তৃণমূলের অভিযোগ গাইঘাটার ফুলসরা খড়ের মাঠ এলাকায় এই তাণ্ডব চলে।
বনগাঁর গাইঘাটায় উল্টো ছবি ধরা পড়ল এদিন সকালে। তৃণমূলের অভিযোগ গাইঘাটার ফুলসরা খড়ের মাঠ এলাকায় এই তাণ্ডব চলে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আট বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইঘাটার ফুলসরা খড়ের মাঠ এলাকায় ১২৮ নম্বর বুথ। এলাকায় বিজেপির বাইক বাহিনী তাণ্ডব চালায় বলে অভিযোগ। নিরীহ মানুষকে দিয়ে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। গ্রামের মানুষকে মারধরের পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীরা তৃণমূলের ওপর চড়াও হয়ে বাইক গুড়িয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আট বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications