দলের শৃঙ্খলার উপর কেউ নয়, শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে কড়া বার্তা তৃণমূলের

দলের শৃঙ্খলার উপর কেউ নয়, শিশির অধিকারীর মাধ্যমে শুভেন্দুকে কড়া বার্তা তৃণমূলের

শুভেন্দুর রাজনৈতিক কাজের উপর নজর রাখছে দল। দলীয় শৃঙ্খলার উপরে কেউ নয়। শৃঙ্খলা ভঙ্গ করলে কড়া ব্যবস্থা। অধিকারী গড়ের রাজপুত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা এবং পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতিও।

শুভেন্দুকে সতর্কবার্তা

শুভেন্দুকে সতর্কবার্তা

একের পর এক বিতর্কিত মন্তব্য। দলের প্রতিক এড়িয়ে সভা। শুভেন্দুর একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে অসন্তুষ্ট দল। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। শুভেন্দুর রাজনৈতিক কাজের উপর নজর রাখছে দল। না শুধরালে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

শিশিরের মাধ্যমে বার্তা

শিশিরের মাধ্যমে বার্তা

শুভেন্দুকে সতর্ক করার জন্য পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে বার্তা পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা। বাবার মাধ্যে ছেলেকে সতর্ক করার কৌশল নিয়েছে শাসক দল।

শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোর

শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোর

গতকাল সন্ধেবেলা শুভেন্দুর কাঁথির বাড়িতে যান প্রশান্ত কিশোর। সেখানে প্রায় ২ ঘণ্টা শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর শুভেন্দুকে নিয়েই আলোচনা হয়েছে সেই বৈঠকে। দলনেত্রীর সঙ্গে মুখোমুখি বসে আলোচনা এবং আরও বড় পদ দেওয়ার কথা শুভেন্দুকে বলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিস্তারিত কি আলোচনা হয়েছে সেখানে তা এখনও প্রকাশ্যে আসেনি।

দলনেত্রীর নাম শুভেন্দুর কণ্ঠে

দলনেত্রীর নাম শুভেন্দুর কণ্ঠে

গতকাল ঘাটালে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অনেক দিন পর দল ও দলনেত্রীর নাম প্রকাশ্যে আসে শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি বলেছিলেন আমার দল এবং আমার নেত্রী। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। তাহলে কী ফের ট্র্যাকে ফিরলেন শুভেন্দু এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+