মতুয়াদের সংশয়েই কি বাজিমাত করবে তৃণমূল, বিজেপিকে মাত দিতে প্রশান্ত-পরিকল্পনা
মতুয়াদের সংশয়েই কি বাজিমাত করবে তৃণমূল, বিজেপিকে মাত দিতে প্রশান্ত-পরিকল্পনা
মতুয়া-ভোটের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির নাগরিক-তাস উড়িয়ে একুশের ফায়দা লুটবেন তাঁরাই, অমিত শাহের মিথ্যা প্রতিশ্রুতির পর জোর দিয়েই বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মতুয়াদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, একুশের নির্বাচনে তা কাজে লাগাতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

টিকাকরণ মিটলে নাগরিকত্ব প্রদান নাকি ভাঁওতা
তৃণমূল এখন মতুয়াদের মধ্যে তৈরি হওয়া সংশয় কাজে লাগাতে চাইছে। বিজেপি যে তাদের সঙ্গে মিথ্যাচার করেছে, তা বুঝিয়েই ফায়দা লুটতে বদ্ধপরিকর তৃণমূল। বিজেপি কোনওদিনও নাগরিকত্ব প্রদান করবে না। টিকাকরণ মিটলে নাগরিকত্ব প্রদান করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে ফের ভোট করিয়ে নিতে চাইছে তারা।

মিথ্যা প্রতিশ্রুতিতে ফায়দা লুটতে পারবে না বিজেপি
বিজেপির মিথ্যাচার বুঝতে পারছেন মতুয়ারাও। তাই সংশয় তৈরি হয়েছে। বিজেপি নেতা অমিত শাহকে এনে তাঁর মুখ দিয়ে প্রতিশ্রুতি বাক্য বলাতে চেয়েছিলেন শান্তনু। সেই কাজে তিনি সফল। কিন্তু মতুয়ারা খুশি নন। লোকসভা ভোটে তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে ঢেলে। তারপর দেড় বছর অতিক্রান্ত। মেলেনি নাগরিকত্ব। আবার ভোটের আগে সেই প্রতিশ্রুতি।

মতুয়ারা খুশি নন অমিত শাহের মিথ্যা আশ্বাসে
মতুয়াদের সেই সংশয়ই এবার হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বিজেপির ভোটের রাজনীতি ফাঁস করে মতুয়াদের ফের তৃণমূলের দিকে ফিরিয়ে আনাই লক্ষ্য। মতুয়ারা খুশি নন অমিত শাহের মিথ্যা আশ্বাসে। তাঁদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির দ্বিচারিতা। এবার ভোটবাক্সেই সেই জবাব দেওয়ার জন্য তৈরি তৃণমূল।

শান্তনু ঠাকুরকে ঠেস জ্যোতিপ্রিয় মল্লিকের
তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপির মধ্যেই দু-ভাগ হয়ে গিয়েছে। মতুয়াদের যে নাগরিকত্বের টোপ দেওয়া হচ্ছে, তা প্রতারণার নামান্তর। বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের কাছে জবাবদিহি করতে পারছেন না বলে অমিত শাহকে এনে বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু তার ফলে দু-ভাগ হয়ে গিয়েছে বিজেপি। মতুয়ারাও সংশয়ে পড়েছেন।

মতুয়ারা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই
জ্যোতিপ্রিয়র কথায়, মতুয়ারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের পাশে থাকবেন। মতুয়াদের ভুল বোঝানো হয়েছে। সব মতুয়ারাই নাগরিক। নাগরিকদের নতুন করে নাগরিকত্ব প্রদান হয় নাকি। তাঁরা যদি নাগরিক না হবেন, তা হলে ভোটাধিকার থেকে সমস্ত পরিষেবা তাঁরা পাচ্ছেন কী করে। আর কী করেই বা শান্তনু ঠাকুর সংসদে গেলেন। মতুয়াদের সেই ভুল ভেঙে দিতে সক্ষম তৃণমূল। ভুল ভাঙিয়ে মতুয়াদের ফের তৃণমূলমুখী করই চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications