শুভ্রাংশু-সহ দলত্যাগী চার বিধায়কের সদস্যপদে এবার নজর, কড়া ব্যবস্থা নিল তৃণমূল

মুকুল-পুত্রকে ছ-বছরের জন্য সাসপেন্ড করেই ক্ষান্ত নয় তৃণমূল, তাঁর বিরুদ্ধে এবার বিধানসভার সদস্যপদ খারিজের আবেদনও জানানো হবে।

মুকুল-পুত্রকে ছ-বছরের জন্য সাসপেন্ড করেই ক্ষান্ত নয় তৃণমূল, তাঁর বিরুদ্ধে এবার বিধানসভার সদস্যপদ খারিজের আবেদনও জানানো হবে। শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভ্রাংশু রায়-সহ চার বিধায়ককে নিয়ে। চার বিধায়কের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায় দল।

শুভ্রাংশু-সহ দলত্যাগী চার বিধায়কের সদস্যপদে এবার নজর, কড়া ব্যবস্থা নিল তৃণমূল

সম্প্রতি চার বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। লোকসভা ভোটের পর তৃণমূল ভাঙন শুরু মুকুল-পুত্র শুভ্রাংশুকে দিয়ে। তারপর একে একে লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস যোগ দিয়েছেন বিজেপিতে। এই চার বিধায়কের দল ছাড়ার পরই কঠোর সিদ্ধান্ত নিল তৃণমূল।

ইতিমধ্যে শুক্রবারই পরিষদীয় দলের চাঁদার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ওই তার বিধায়কের নাম। সংশ্লিষ্ট ব্যাংকের চিঠি দিয়েই তাদের বেতন থেকে মাসিক চাঁদা না কাটার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে উঠে এসেছে দলত্যাগীদের সদস্যপদ খারিজ নিয়ে কংগ্রেসের অভিযোগও।

আগে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের সদস্যপদ খারিজ আবেদনকারীকে স্পিকারকে চিঠি দিয়েছিল কংগ্রেস। সেই সব মামলা আদালতে বিচারাধীন। তা এখনও নিষ্পত্তি হয়নি। এই বিষয় নিয়েও তৃণমূলে আলোচনা হয়েছে। তৃণমূল এখন মনে করছে, কংগ্রেস থেকে তৃণমুলে আসা বিধায়করা কংগ্রেসে ফিরে যাক, তাতে আপত্তি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+