পরিযায়ীদের দেওয়ার হোক ১০ হাজার করে! অর্থের উৎস বাতলে দিল তৃণমূল

পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস। এব্যাপারে তারা সাসপেন্ড করে দেওয়া সাংসদ তহবিলের টাকা ব্যবহার করতে চায়।

পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস। এব্যাপারে তারা সাসপেন্ড করে দেওয়া সাংসদ তহবিলের টাকা ব্যবহার করতে চায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে ২ বছরের জন্য এমপিল্যাড সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, পরিযায়ী শ্রমিক পিছু ১০ হাজার টাকা করে সরাসরি, তাঁদের অ্যাকাউন্টে দেওয়া হোক। পাশাপাশি রাজ্যের বকেয়া টাকা দেওয়ার দাবিও করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি

বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি

দলের জাতীয় মুখপত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৩৬ হাজার কোটি টাকা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে, ৩ হাজার কোটি টাকা ভর্তুকির এবং ৩ হাজার কোটি টাকা এপ্রিল ও মে মাসের জিএসটির বকেয়া।

করোনা মোকাবিলায় কেন্দ্রের সাহায্য নিয়ে প্রশ্ন

করোনা মোকাবিলায় কেন্দ্রের সাহায্য নিয়ে প্রশ্ন

ডেরেক জানিয়েছেন, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ১২০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য। যার মধ্যে ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্র রাজ্যকে ১৪৪ কোটি, এসডিআরএফ খাতে ২৫০ কোটি দিয়েছে। কিন্তু বাকি ৮০৬ কোটি টাকা কোথায় প্রশ্ন করেছেন তিনি।

ফাঁকা আওয়াজ কেন্দ্রের

ফাঁকা আওয়াজ কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই যে ইকনোমিক স্টিমুলাস প্যাকেজের কথা ঘোষণা করেছে, যা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। আর সংস্কারের যে কথা ঘোষণা করা হয়েছে, তা ফাঁপা বলে কটাক্ষ করেছেন তিনি। দেশের অসংগঠিত ক্ষেত্রকে কোনও সুবিধাই দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

পরিযায়ীদের দেওয়া হোক ১০ হাজার করে

পরিযায়ীদের দেওয়া হোক ১০ হাজার করে

ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন কেন্দ্র পরিযায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার করে টাকা দিক। সাসপেন্ড করে দেওয়া এমপিল্যাড থেকে সেই টাকা দেওয়া হোক। এমপিল্যাড ২ বছরের জন্য সাসপেন্ড করে কেন্দ্র বাঁচাচ্ছে ৮ হাজার কোটি টাকা। সেই টাকা থেকে ৮০ লক্ষ পরিযায়ী শ্রমিককে ১০ হাজার করে টাকা দেওয়া হোক, দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+