Suvendu Adhikari: BJP কর্মীদের লঙ্কাগুঁড়ো মেশানো জল, গাড়িতে লাঠিপেটা TMCর! বারুইপুরের 'হিসেব' নেবেন শুভেন্দু

Suvendu Adhikari: বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা। বুধবার বিকেলে কনভয়ে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখাল তৃণমূল। দেওয়া হল 'চোর' স্লোগানও। পাল্টা হুঙ্কার দিলেন শুভেন্দুও। ২৭ মার্চ এসপি অফিস অভিযানের ডাক দিলেন তিনি। বললেন, "আজকে যা হল, সব হিসেব হবে।"

শুভেন্দু বারুইপুরে পৌঁছতেই কার্যত তাঁর কনভয়ে হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শুভেন্দুর গাড়িতে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয় বলে অভিযোগ। কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়া হয়, 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা।' বারুইপুরে সম্মুখ সমরে চলে আসে তৃণমূল ও বিজেপি। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় গোটা এলাকা।

SUVENDU

শুভেন্দু বলেন, "জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছোড়া হয়েছে বিজেপির কনভয় লক্ষ্য করে। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। গাড়ি থেকে নামলে লাঠি দিয়ে হামলা চালাত। গাড়িতে বারবার আঘাত করেছে। ৩০ বার গাড়িতে মেরেছে। বিজেপি কর্মীদের অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। ওরা ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরাও মোদীজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না।"

Take a Poll

পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। এখানের পুলিশ সুপার যা করলেন, তার হিসেব হবে।" ডিজি রাজীব কুমার, এসপি বারুইপুরকেও হুঁশিয়ারি শুভেন্দুর। তাঁর উপর জেহাদি হামলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক।

২৭ তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা। অভিযানে বিজেপি কর্মীদের যোগ দেওয়ার আহ্বান। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "বাড়ি থেকে বেরোতে দেব না, কোন বাপ বাঁচায় দেখব। এখানের বিজেপি কর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছেন। অনেক মার খেয়েছেন। একুশের অত্যাচার, পঞ্চায়েতের অত্যাচার সহ্য করেছেন। আর মার খাওয়াতে রাজি নই। ২৭ তারিখ দেখা হবে।" কালো পতাকার পাল্টা জয় শ্রীরাম স্লোগান ওঠে বারুইপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+