তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর, আহত ১০
তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত দশ জন।
তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত দশ জন। এদের মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিজেপি নেতা অরূপ দাসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। একটি দলীয় কার্যালয় ভাঙচুর করে।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য এই ঘটনা । এই ঘটনা ঘটে মেদিনীপুরে শহরের কাছে এলাহিগঞ্জ এলাকায়।
বিজেপির দাবি, কাছেই হরিশপুর গ্রামে তাদের একটি সাংগঠনিক বৈঠক চলছিল। সেই সময়েই এলাহিগঞ্জ এলাকায় এই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের লোকজন। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তাদের।
বিজেপির অভিযোগ মানতে চায়নি তৃণমূল কংগ্রেসের নেতারা। তাদের দাবি নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। এই এলাকায় পুলিশ টহল দিচ্ছে।












Click it and Unblock the Notifications