জলপাইগুড়ি ও মালবাজার পুরসভা ভোটকে টার্গেট, প্রচারে নামছে তৃণমূল

জলপাইগুড়ি ও মালবাজার পুরসভা ভোটকে টার্গেট, প্রচারে নামছে তৃণমূল

এবার জলপাইগুড়ি ও মালবাজার পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নামবে তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দুই পুরসভার প্রতি বুথে ২০ জনের যুব তৃনমূলের কমিটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

জলপাইগুড়ি ও মালবাজার পুরসভা ভোটকে টার্গেট, প্রচারে নামছে তৃণমূল

এই কমিটি প্রতিটি বুথে বুথে সরকারি প্রকল্পের কি কি সুবিধে পাচ্ছেন সাধারণ মানুষ সেই দিকে প্রচার চালানো হবে। সংগঠনের কর্মীরাই এই প্রচার চালাবেন বলে জানা গেছে। অন্যদিকে এনআরসি এবং সি এ এ নিয়ে যে সর্বনাশা পদক্ষেপ নিয়েছে বিজেপি তারও প্রচার চালাবে তারা।

পাশাপাশি বিরোধী দল গুলিকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। গতকাল জলপাইগুড়ি শহরের এক বেসরকারি ভবনে যুব তৃণমূলের জেলা কমিটির সভা হয়। ২৭ জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল ছাত্র যুব কনভেনশন হবে। এই কনভেনশনে জেলা থেকে প্রায় পাঁচ হাজার যুবকে নিয়ে যাওয়ার বার্তা দেন দলের নেতা। যুব তৃণমূল সূত্রে জানাগেছে তারা মূলত দশ হাজার কর্মী নিয়ে কলকাতার সমাবেশে যোগ দেওয়ার একটা টার্গেট রেখেছেন।

কিন্তু যেহেতু এখন ফেস্টিব সময়। কিছু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যান।এবং তা ছাড়া পুর নির্বাচনের সময় সুচিও ঘোষণা হয়েছে। তাই অন্তত তারা পাঁচ হাজার কর্মী নিয়ে কলকাতায় সমাবেশে যোগ দেবেন। পুর নির্বাচনে জলপাইগুড়ি ও মালবাজার পুরসভার যাতে তৃণমূলের ফের দখলে থাকে তার জন্য এখন থেকেই তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে বলেও যুব তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+