Mamata Banerjee: দিদি আগেই আশঙ্কা করেছিলেন! দাবি ব্রাত্যের, অপমানের বিরুদ্ধে 'পথে' নামছে তৃণমূল
Mamata Banerjee: দিদি আগেই আশঙ্কা করেছিলেন এমন কিছু হতে পারে! নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ নিয়ে তুমুল বিতর্ক। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। এহেন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যে।
আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বাংলাকে অপমানের বিরুদ্ধে পথে নামারও ভাবনা শাসকদলের। তবে আগামিদিনে সংসদের বাইরে এবং ভিতরে বিক্ষোভ দেখাবেন সাংসদরা।

আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এই প্রসঙ্গে তাঁর দাবি, দিদি আগেই আশঙ্কা করেছিলেন এমন কিছু হতে পারে। দিদি এবং বাংলা গোটা ভারতবর্ষে এখন এটা সমার্থক শব্দ। ফলে বাংলা এবং দিদিকে বলতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছিলেন। ভেবেছিলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তাঁর কথা শুনবেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তা শুনতে চাইছেন না বলে দাবি ব্রাত্য বসুর।
নির্বাচনের পরাজয় এখনও তারা মেনে নিতে পারছেন না। আর সেজন্য এহেন পদক্ষেপ বলে দাবি তাঁর। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, অসৌজন্য এবং সবকিছুতেই রাজনীতি আনতে চাইছে। কেন্দ্রীয় সরকার ভুলে যাচ্ছে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচিত সরকারের প্রতিনিধি। শোনবার কথা এটা ধোরজ্য থাকবে না? প্রশ্ন রাজ্যের মন্ত্রীর। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার বিজেপির ভাষায় চলছে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
এই বিষয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তাঁর দাবি, ভারতবর্ষের গণতন্ত্রকে গলা টিপে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর জবাব দেবে দেশ বাংলার মানুষ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মাইক বন্ধের দাবিকে খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলছেন না। আসল তথ্য দেওয়ার কথাও বলেন।
বলে রাখা প্রয়োজন, আজ শনিবার নীতি আয়োগের বৈঠক চলাকালীন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথে বেরিয়ে আসেন। অভিযোগ করেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫ মিনিটের বেশি তাঁকে বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি।












Click it and Unblock the Notifications