তৃণমূলে বড়সড় ভাঙন ২৪ পরগনা জুড়ে! 'ড্যামেজ কন্ট্রোল' বৈঠকে জ্যোতিপ্রিয়
হালিশহর, কাঁচডা়পাড়া, নৈহাটি তিনটি পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা ইতিমধ্যেই উড়ে গিয়েছেন দিল্লি।
হালিশহর, কাঁচডা়পাড়া, নৈহাটি তিনটি পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা ইতিমধ্যেই উড়ে গিয়েছেন দিল্লি। সেখানে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার খবর বাংলায় পৌঁছতেই' ড্যামেজ কন্ট্রোল মিটিং' -এ উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। এদিন উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে বৈঠকে বসতে চলেছে তৃণমূল।

২৪ পরগনার ৩ টি গুরুত্বপূর্ণ পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়ে কার্যত ঘাসফুলের জমিতে এবার পদ্ম ফোটানোর উদ্যোগ নিয়েছেন মুকুল রায়। সারা দেশে মোদী ঝড়ে বিরোধীরা কুপোকাত হলেও, বাংলায় শুধু মুকুল-সুনামিতেই ব্যাকফুটে ঘাসফুল শিবির। এরকম পরিস্থিতিতে বীজপুরের বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে। তাঁর সঙ্গে রয়েছেন উত্তর ২৪ পরগনার একাধিক কাউন্সিলর। এদিকে, উত্তর ২৪ পরগনার দিকে দিকে তৃণমূলের পার্টি অফিস দখল করে ফেলছে বিজেপি। পরিস্থিতির দিকে নর রেখে হারানো জমি পুররুদ্ধার করতেই আজ জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ বৈঠক।
এদিনের বৈঠকে শামিল থাকছেন, এলাকার তৃণমূল নেতা নির্মল ঘোষও। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সংগঠনের ওপর। সাংগঠনিক শক্তিতে জোর বাড়ানোর পাশাপাশি, এলাকার পার্টি অফিসে ফের একবার দখল নিতেও এদিন বৈঠকে গেমপ্ল্যান তৈরি করা হবে।












Click it and Unblock the Notifications