Manipur Incident: মণিপুর নিয়ে কলকাতায় মিছিল তৃণমূলের, বিধানসভায় আনা হচ্ছে নিন্দা প্রস্তাব, পাল্টা বিজেপি

West Bengal Assembly: আজ থেকে শুরু হলো রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। তার আগে হয় সর্বদলীয় বৈঠক। যদিও সেখানে উপস্থিত ছিল না বিজেপি, কংগ্রেস, আইএসএফ। তবে বাদল অধিবেশনে ঝড় ওঠার ইঙ্গিত মিলছে।

একদিকে মণিপুরের ঘটনা, অন্যদিকে এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা ও নারী নির্যাতনের ঘটনা। সম্মুখ সমরে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি।

Manipur Incident: মণিপুর নিয়ে কলকাতায় মিছিল তৃণমূলের

আজ সর্বদলীয় বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সেখানে মণিপুরের ঘটনা নিয়ে তিনি চুপ। মণিপুরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে যা অত্যন্ত নিন্দনীয়। সে কারণেই নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত।

কাল বা বুধবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকেই ঠিক হবে কবে নিন্দা প্রস্তাব আনা হবে। আজ মণিপুররের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দিন, দাবি ২৬টি রাজনৈতিক দলের। গান্ধীমূর্তির পাদদেশে হয়েছে ধর্না। পাল্টা বিজেপিও ধর্না চালিয়েছে রাজস্থান থেকে বাংলার নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে।

Manipur Incident: মণিপুর নিয়ে কলকাতায় মিছিল তৃণমূলের

আজ কলকাতায় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর তরফেও মণিপুরের ঘটনার নিন্দা করে ধিক্কার মিছিল বের করা হয়। কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয়ে মিছিল যায় আকাদেমি পর্যন্ত। মিছিলে হাঁটেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, কলকাতা পুরসভার কাউন্সিলররা। ফিরহাদ বলেন, মণিপুরের মানুষ বিচার পাচ্ছেন না। মোদী সরকারের মৃত্যুঘণ্টা বাজতে শুরু করেছে। ডাবল ইঞ্জিন সরকার নিপাত যাক।

সরকার পক্ষের তরফে বিধানসভায় মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, বিধানসভায় কাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন। পরিষদীয় দলের বৈঠকে ঠিক হবে আমরা কোন কোন প্রস্তাব আনব। তবে মনে করাতে চাই হাঁসখালির নির্যাতিতার ঘটনাকে যারা চাপা দিয়েছে, তারাই মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনছে।

শংকরের কথায়, মণিপুর নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন। তারপর আমাদের কিছু বলার নেই। তবে প্রস্তাব আনা হলে আমরাও জবাব দেব। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে বিজেপি মুলতুবি প্রস্তাব আনতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+