এনআরসি নিয়ে প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস, নেতৃত্ব দেবেন দলনেত্রী মমতা
জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে ফের একবার আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে ফের একবার আন্দোলনের পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। অসমে শনিবার জাতীয় নাগরিকপঞ্জী ঘোষণা হয়েছে। প্রথমবারে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ১৯ লাখের বেশি মানুষের নাম বাদ দিয়েছে। যার ফলে বিরোধীরা একবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যে সর্বানন্দ সোনওয়ালের বিজেপি সরকারকে আক্রমণ করেছে।

বিরোধিতায় তৃণমূল
তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসির বিরোধিতা করে এসেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি অসমে বাঙালি খেদাও অভিযানে নেমেছে। এই নিয়ে আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। এবং বাঙ্গালিদের অসম থেকে তাড়াতে চাইছে।

বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ
যদিও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির অভিযোগ, দলে দলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকে সেখানকার পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। যার ফলে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এবং সেই ভাবনা থেকেই জাতীয় নাগরিকপঞ্জী করার চূড়ান্ত কাজ বিজেপি সরকারে আসার পর শুরু হয়।

ব্লকে ব্লকে প্রতিবাদ
তারই চূড়ান্ত ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। এই ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস বিরোধিতায় সরব হয়েছে। জাতীয় নাগরিকপঞ্জীর তালিকার বিরুদ্ধে এবার রাজ্যের প্রতিটি জেলায়, ব্লকে ব্লকে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি আগামী সেপ্টেম্বরের সাত ও আট তারিখে অনুষ্ঠিত হবে।

প্রতিবাদ হবে কলকাতাতেও
জেলার পাশাপাশি শহর কলকাতাতেও আন্দোলনে নামবে তৃণমূল। মিছিল হবে উত্তর কলকাতায়। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ এনআরসি বিরোধিতা এবং সর্বোপরী বিজেপি বিরোধিতায় ফের একবার পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications