এনআরসি-সিএএ’র প্রতিবাদে রাজ্যজুড়ে ধরনা-অবস্থান তৃণমূলের, দিলীপকে জবাব পার্থর
তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রাখছে। এনআরসি ও সিএএ’র প্রতিবাদে গণঅবস্থানে বসেছেন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা।
তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রাখছে। এনআরসি ও সিএএ'র প্রতিবাদে গণঅবস্থানে বসেছেন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্যজুড়ে টিএমসির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতারা ধরনায় বসেন।

কলকাতার নিজ নিজ নির্বাচনী এলাকায় এনআরসি-সিএএর প্রতিবাদে প্রবীণ প্রতিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ধরনায় বসেন। উত্তর কলকাতায় ধরনায় বসেন শশী পাঁজা-তাপস রায়রা। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর জনগণকে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তৃণমূল নেতা-মন্ত্রীরা।
ফিরহাদ হাকিম বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ কখনই সিএএ এবং এনআরসি গ্রহণ করবে না। তাপস রায় বলেন, বিজেপির দুই মাথা মোদী-শাহ দু-রকম কথা বলছেন। দু-কক্ষ দু-রকম যুক্তি খাঁড়া করছেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরা। বিজেপি সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে গোটা দেশে।
এদিন টিএমসির এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নেমেছেন প্রতিবাদে। কিন্তু তাঁর সঙ্গে কর্মী সমর্থকরা নেই। মানুষ সরে গিয়েছেন তৃণমূলের পাশ থেকে। তার পাল্টা পার্থ চট্টোপাধ্যায় বলেন, যিনি নিজেই নিজের জেতা আসন ধরে রাখতে পারেন না, তিনি বলছেন জনগণের কাছ থেকে সাড়া মিলছে না।












Click it and Unblock the Notifications