কুণাল কি আর তৃণমূল মুখপাত্র নন? জবাবে বোরোলিন নিয়ে চলার বার্তা কঠিন দিনের ‘সৈনিকে’র

কুণাল কি আর তৃণমূল মুখপাত্র নন? জবাবে বোরোলিন নিয়ে চলার বার্তা কঠিন দিনের ‘সৈনিকে’র

জেল হেফাজতের পরই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করেছিলেন তৃণণূলের মুখপাত্র কুণাল ঘোষ। তারপরই তিনি পার্থকাণ্ডে নীরব। সূত্রের খবর, তাঁকে সেন্সর করা হয়েছে। তাঁকে কি মুখপাত্র হিসেবে সেন্সর করা হয়েছে, সেই প্রশ্নের জবাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। নিজেকে তৃণমূলের সৈনিক বলে পরিচয় দেন।

কুণাল ঘোষ কি মুখপাত্র নন!

কুণাল ঘোষ কি মুখপাত্র নন!

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন, বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে কোনও মন্তব্য করব না। আর রবিবার তিনি এক প্রশ্নেক উত্তরে জানালেন, যা বলার বলবেন মুখপাত্ররা। তখনই পাল্টা প্রশ্ন ধেয়ে এসেছিল, তবে কি তিনি এখন মুখপাত্র নন? তার জবাবে কুণাল ঘোষ নিজেকে দলের সৈনিক হিসেবে ব্যক্ত করেন। আর বলেন দলের নির্দেশ মেনে চলব।

মুখপাত্র হিসেবে সেন্সর করেছে দল? প্রশ্ন

মুখপাত্র হিসেবে সেন্সর করেছে দল? প্রশ্ন

এরপর জল্পনা আরও গাঢ় হয়। তবে কি শীর্ষ নেতৃত্ব তাঁকে আপাতত মুখ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খোলায় দল কঠোর অবস্থান নিয়েছে তাঁর বিরুদ্ধে? সূত্রের খবর, তাঁকে ১৪ দিনের জন্য মুখপাত্র হিসেবে সেন্সর করেছে দল। তাই আপাতত দলের হয়ে কোনও মন্তব্য তিনি করছেন না। বলছেন, যা বলার মুখপাত্ররা বলবেন।

মুখপাত্র নন? জবাবে যা বললেন কুণাল

মুখপাত্র নন? জবাবে যা বললেন কুণাল

তবে কুণাল ঘোষকে কোনও চিঠি পাঠানো হয়নি। মৌখিকভাবে তাঁকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি রাজ্যের সাধারণ সম্পাদক পদে থাকছেন, আপাতত মুখপাত্র হিসেবে মুখ খুলতে পারবেন না বিভিন্ন বিষয়ে। কুণাল বলেন, আমি শুধু জানি, আমি দলের কঠিন সময়ের সৈনিক। চলতে গেলে ওঠা পড়া লেগে থাকে। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। পকেটে বোরোলিন নিয়ে চলি। জীবনের ওঠাপড়া বিশেষ গায়ে মাখি না।

পার্থ-কাণ্ডে মুখবন্ধ নাকি মুখপাত্র হিসেবেই?

পার্থ-কাণ্ডে মুখবন্ধ নাকি মুখপাত্র হিসেবেই?

পার্থ চট্টোপাধ্যায় নিয়ে মন্তব্য করায় কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল। তাঁকে পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে, নাকি সমস্ত বিষয়েই মুখ বন্ধ রাখতে বলা হয়েছে, সেই প্রশ্নের কোনও উত্তর দেননি কুণাল ঘোষ। শুধু বলেছেন, আমি দলের কঠিন দিনের সৈনিক, দল যা বলবে অক্ষরে অক্ষরে পালন করব।

পার্থকে নিয়ে কটূক্তিতে কড়া অবস্থান তৃণমূলের

পার্থকে নিয়ে কটূক্তিতে কড়া অবস্থান তৃণমূলের

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করুন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ, তা চাইছে না তৃণমূল। যতই তাঁকে অপসারিত করা হোক, পার্থ চট্টোপাধ্যায় আক্ষরিক অর্থেই তৃণমূলের সেকেন্ড ম্যান ছিলেন। ছিলেন তৃণমূলের মহাসচিব। আবার মন্ত্রিসভাতেও তিনি নম্বর টু। তাই তাঁকে নিয়ে কোনও কটূক্তিতে কুণালের বিরুদ্ধে কড়া অবস্থান নিল তৃণমূল কংগ্রেস।

পার্থ-সহ ষড়যন্ত্রকারী প্রসঙ্গে অস্বস্তি তৃণমূলে

পার্থ-সহ ষড়যন্ত্রকারী প্রসঙ্গে অস্বস্তি তৃণমূলে

শুধু পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েই যে তিনি বেলাগাম হয়েছিলেন তা নয়, তিনি দলকেও অস্বস্তিতে ফেলেছিলেন, আরও ষড়যন্ত্রকারীদের কথা তুলে। তিনি বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিদশা কাটিয়েছি, তেমন আপনাকেও কাটাতে হচ্ছে। আমি চক্রান্তের কথা বলেছিলাম বলে আমার পাগল বলেছিলেন পার্থদা। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে। তারপর বলেছিলেন, আরও যাঁরা ষড়যন্ত্র করেছিলেন তাঁদের অবস্থাও পার্থদার মতো হবে। এরপর কুণাল স্পিকটি নট হয়ে যান। আর পার্থকে নিয়ে কোনও মন্তব্য করেননি। দলের অন্য বিষয় নিয়েও চুপ তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+