রোজভ্যালি কাণ্ডে ধৃত সুদীপকে দেখতে ওড়িশা গেল পার্থর নেতৃত্বের তৃণমূলের একটি দল

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে ওড়িশা গেল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা, ৮ জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে ওড়িশা গেল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এদিন দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়িশাগামী বিমানে ভুবনেশ্বর যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি তৃণমূল প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন সুব্রত বক্সী, মনীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা।

সুদীপকে দেখতে পার্থর নেতৃত্বে ওড়িশা গেল তৃণমূলের একটি দল

জানা গিয়েছে, রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ছাড়াও প্রয়োজনে ওড়িশাতে বসেই এই গ্রেফতারি ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনসভা করবেন পার্থবাবুরা।

প্রসঙ্গত, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে সুদীপকে জেরা করে অন্য তৃণমূল নেতাদের মাথায় হাত দিতে চাইছে সিবিআই। তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে নাকি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাদের নাম হাতে এসেছে সিবিআইয়ের। এই অবস্থায় নানা জায়গা থেকে পাওয়া তথ্যকে হাতিয়ার করে আরও চাপ বাড়াতে মরিয়া সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+